× Banner
সর্বশেষ
১৫ বছর পর ন্যায়বিচার, স্কুলছাত্রীকে ধর্ষণ; ৩ আসামির আমৃত্যু, তিনজনের যাবজ্জীবন জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত – মির্জা ফখরুল হঠাৎ ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা আর্জেন্টিনার ফাইনাল উপলক্ষে কোটালীপাড়ায় গরু জবাই করে বিশাল ভোজ ‎জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত খুলনা ও সাতক্ষীরা উপকূলের মানুষ ; বাড়ছে নারীদের রোগবালাই  ‘শাসন নয়, সেবক হতে হবে’, সরকারি কর্মকর্তাদের রাজনৈতিক পক্ষপাতমুক্ত থাকার তাগিদ স্বরাষ্ট্রমন্ত্রীর সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উলটে নিহত ১, আহত ৬ যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনকারীদের দূতাবাসের জরুরি বার্তা শাপলা চত্বর হত্যা মামলা; তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে ২০২২ বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, এবার খরচ প্রায় শূন্য – তথ্যমন্ত্রী

তারেকের কানেকশন খুঁজতে যুক্তরাষ্ট্রে যাচ্ছে ডিবি

admin
হালনাগাদ: বুধবার, ২০ এপ্রিল, ২০১৬

প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে হত্যার যড়যন্ত্রে তারেকের সংশ্লিষ্টতার বিষয়টি তদন্ত করতে যুক্তরাষ্ট্রে যাচ্ছে মহানগর গোয়েন্দা পুলিশের তদন্ত সংশ্লিষ্ট প্রতিনিধি দল।

সংশ্লিষ্ট সূত্র জানায়, যুক্তরাষ্ট্রে বসে জয়কে হত্যার পরিকল্পনা করে যড়যন্ত্রকারীরা।

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের একাধিক ব্যক্তি এই হত্যার পরিকল্পনার সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। বর্তমানে লন্ডনে বসবাসকারী বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সংশ্লিষ্টতার বিষয়টি খতিয়ে দেখতে যুক্তরাস্ট্রে যাচ্ছে ডিবি।

মামলাটি দেশের পাশাপাশি যুক্তরাষ্ট্রেও তদন্ত করবেন তদন্ত সংশ্লিষ্টরা। তাই ৩ সদস্যের একটি প্রতিনিধি দল যাবে যুক্তরাষ্ট্রে। আর এই প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন ডিবির উপ কমিশনার (ডিসি) মাশরুকুর রহমান খালেদ।

এই প্রতিনিধি দলের অপর সদস্যরা হলেন- ডিবির অতিরিক্ত উপ-কমিশনার রাজীব আল মাসুদ ও সহকারী কমিশনার হাসান আরাফাত।

এদিকে, শফিক রেহমানকে রিমান্ডের তৃতীয় দিনে জিজ্ঞাসাবাদ করেছেন তদন্ত সংশ্লিষ্টরা। জিজ্ঞাসাবাদে এই সিনিয়র সাংবাদিক যুক্তরাষ্ট্রে একাধিক বৈঠক করার বিষয়টি স্বীকার করেন।

মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার মাশরুকুর রহমান খালেদ  বলেন, যুক্তরাষ্ট্রে যাওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন। অনুমতি মিললে ৩ সদস্যের একটি প্রতিনিধি দল যুক্তরাষ্ট্রে যাবে।

ডিবির প্রতিনিধি দল যুক্তরাষ্ট্রে যাওয়া প্রসঙ্গে অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম জানান, যেহেতু ঘটনাস্থল যুক্তরাষ্ট্রে। তাই এ ঘটনা তদন্তে যুক্তরাষ্ট্রে যাবে তদন্ত প্রতিনিধি দল।

মনিরুল ইসলাম বলেন, এ হত্যার পরিকল্পনায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সংশ্লিষ্টতার বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে, সাংবাদিক শফিক রেহমানের স্ত্রী তালেয়া রেহমান বলেন, দুপুর ১২টার দিকে শফিক রেহমানকে সঙ্গে নিয়ে বাসা তল্লাশি করতে আসে ডিবি। এসময় তারা বিভিন্ন নথিপত্র জব্দ করে নিয়ে যায়।

তালেয়া রেহমান আরও বলেন, ডিবি তার সঙ্গে কোনো খারাপ আচরন করেনি। তবে, তাকে হাজতে ডিভিশন দেওয়া হয়নি। অন্যান্য আসামিদের সঙ্গে একসঙ্গে রাখা হয়েছে। সে জন্য তিনি দুঃখ করেছেন।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে যুক্তরাষ্ট্রে অপহরণের পর হত্যার পরিকল্পনার অভিযোগ পল্টন থানায় দায়ের করা একটি মামলায় শনিবার (এপ্রিল ১৬) সকাল ৮টায় শফিক রেহমানকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ।


এ ক্যটাগরির আরো খবর..