× Banner
সর্বশেষ
রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জামায়াতে আমিরের প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে ভোট দিলেন তারেক রহমান দেশের সবচেয়ে ব্যয়বহুল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু আজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আজ ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ১১ দলীয় জোট প্রার্থী ভোটারদের মাঝে টাকা বিতরণ করছেন: শামা ওবায়েদ ভোটকেন্দ্রে দায়িত্বরত পুলিশ সদস্যদের পোশাকে গোপন ক্যামেরা ফরিদপুর-২ এ ভোটের আগে উত্তেজনা, সংবাদ সম্মেলনে গুরুতর অভিযোগ ১১ জোট প্রার্থীর ভোটের আগের দিন দোয়া-মোনাজাতে জাপা প্রার্থী রায়হান জামিল

তারাগঞ্জে যমুনেশ্বরী নদীতে রাস্তা ভেঙ্গে পড়ায় বিপাকে কয়েক হাজার মানুষ

Kishori
হালনাগাদ: সোমবার, ৫ অক্টোবর, ২০২০
যমুনেশ্বরী নদীতে রাস্তা

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের তারাগঞ্জে যমুনেশ্বরী নদীতে চলাচলের একমাত্র রাস্তা ভেঙ্গে পড়ায় বিপাকে পড়েছে পাঁচ গ্রামের কয়েক হাজার মানুষ। এলাকাবাসীর চেষ্টায় ভাঙ্গা রাস্তায় বাঁশের শাকো নির্মাণ করে জনজীবনের ঝুকি নিয়ে চলছে চলাচলের কাজ।

সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নের কাশিয়াবাড়ি ঘাটিয়ালপাড়া গ্রামের উপর দিয়ে বয়ে গেছে যমুনেশ্বরী নদী। খরার সময় নদীতে তেমন পানি না থাকলেও বর্ষাকালে নদীতে থৈ-থৈ পানিতে স্রোত বেড়ে যায়। এবছরের প্রথমদিকের অতিরিক্ত বর্ষায় নদীতে পানি ও স্রোত বেড়ে যাওয়ার দুইদিকের পাড় ভেঙ্গে যেতে থাকে। এক পর্যায়ে নদীটিতে ঘাটিয়ালপাড়ার ভিতর দিয়ে যাওয়া ওই এলাকার ৫ গ্রামের একমাত্র চলাচলের রাস্তাটির প্রায় ৪০০ মিটার নদীতে ভেঙ্গে পড়ে যায়। এতে বিরম্বনায় পড়ে ওই ৫ গ্রামের কয়েক হাজার মানুষ। গেল কয়েকদিন আগের বর্ষায় নদীতে থৈ-থৈ পানিতে ভরে উঠলে রাস্তাটি পুরোটাই ভেঙ্গে গিয়ে রাস্তার পাশে অবস্থিত বেশ কয়েকজনের বাড়ি-ঘর ভেঙ্গে পড়ার উপক্রম হয়েছে।

যেকোন সময় নদীতে বাড়ি ভেঙ্গে পড়ে কয়েকটি পরিবার হয়ে যেতে পারে গৃহহীন। গ্রামবাসীরা ওই পরিবারগুলোকে ভাঙ্গনের কবল থেকে বাঁচাতে ও চলাচলের সুবিধার্থে ভাঙ্গনের মুখে বাঁশ দিয়ে বাধ নির্মাণ করে ভাঙ্গা রাস্তার উপর বাঁশের সাঁকো তৈরি করে পায়ে হেটে পারাপার হচ্ছেন ভাঙ্গা অংশটুকু। কিন্তু কৃষিপণ্য ও অন্যান্য দ্রব্যাদি নিয়ে তাদের চলাচল করতে হচ্ছে অতিরিক্ত ৭ থেকে ৮ কি.মি. দূরত্বের বিকল্প রাস্তা দিয়ে। এতে করে একদিকে যেমন তাদের গুনতে হচ্ছে অতিরিক্ত পথ খরচ তেমনি ব্যয় করতে হচ্ছে সময়।

ঘাটিয়ালপাড়া গ্রামের মোকলেস আলী বলেন, হামাগুলার তারাগঞ্জ যাওয়ার একমাত্র রাস্তা হইল এই রাস্তা। এই রাস্তাটাই এইবার বাইস্যাত ভাঙ্গি যেয়া এখন তারাগঞ্জ যাবার নাগোছে আরো ৭ মাইল রাস্তা ঘুরি ডাংগীরহাট হয়া। তাতে করি হামার টাকাও খরচ হয়ছে বেশি আর সময়ও নাগেছে বেশি।

একই কথার সুর ধরে ওই গ্রামের ইউসুফ আলী বলেন, রাস্তাটা যাতে ভাঙ্গি না যায় সেজন্যে গ্রামবাসী সবাই মিলে অনেক চেষ্টা করছি। কিন্তু আটকের পাই নাই। রাস্তাটা ঠিক করা হামার জন্য খুব জরুরী।

রাস্তাটি সংস্কারের বিষয়ে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে কোন উদ্যোগ নেয়া হয়েছে কিনা জানার জন্য হাড়িয়ারকুঠি ইউপি চেয়ারম্যান হারুন-অর-রশিদের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তাকে পাওয়া না যাওয়ায় তার মন্তব্য জানা যায়নি। তবে ইউএনও আমিনুল ইসলাম বলেন, ভাঙ্গনের খবর শুনে আমি ও উপজেলা চেয়ারম্যান পরিদর্শন করি। যেহেতু এটি একটি বিশাল বাজেটের কাজ তাই পানি উন্নয়ন বোর্ডে জানানো হয়েছে।

অপরদিকে উপজেলা পরিষদ চেয়ারম্যান আনিছুর রহমান লিটন বলেন, রাস্তাটি ভেঙ্গে পড়ার পর এলাকার লোকজন আমাকে বিষয়টি জানালে আমি তাৎক্ষনিকভাবে ভেঙ্গে যাওয়া রাস্তাটি সরেজমিনে পরিদর্শন করে এসেছি। সাময়িকভাবে কিছু বরাদ্দ দেওয়া হয়েছে। অল্প কিছু দিনের মধ্যে কাজ শুরু হবে। তবে চেষ্টা চালাচ্ছি যত তারাতারি সম্ভব ভাঙ্গন রোধ করে রাস্তাটি পুনঃসংস্কার করার।


এ ক্যটাগরির আরো খবর..