× Banner
সর্বশেষ
রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জামায়াতে আমিরের প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে ভোট দিলেন তারেক রহমান দেশের সবচেয়ে ব্যয়বহুল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু আজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আজ ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ১১ দলীয় জোট প্রার্থী ভোটারদের মাঝে টাকা বিতরণ করছেন: শামা ওবায়েদ ভোটকেন্দ্রে দায়িত্বরত পুলিশ সদস্যদের পোশাকে গোপন ক্যামেরা ফরিদপুর-২ এ ভোটের আগে উত্তেজনা, সংবাদ সম্মেলনে গুরুতর অভিযোগ ১১ জোট প্রার্থীর ভোটের আগের দিন দোয়া-মোনাজাতে জাপা প্রার্থী রায়হান জামিল

তারাগঞ্জে ট্রে’তে চারা উৎপাদনে কৃষি বিভাগের সফলতা

Kishori
হালনাগাদ: শনিবার, ২৩ জানুয়ারী, ২০২১
ট্রে’তে চারা উৎপাদন

দিপক রায়, রংপুর প্রতিনিধি: হাইব্রিড জাতের বোরো ধানের সমলয়ে চাষাবাদের লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির ২০২০-২১ অর্থ বছরের আওতায় ট্রে’তে চারা উৎপাদনে ব্যাপক সারা জাগিয়েছে রংপুরের তারাগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

বীজ বপনের মাত্র ২০ দিনের মধ্যে রোপনের উপযোগী হওয়া উক্ত বীজতলা তৈরি করা হয়েছে উপজেলার কুর্শা ইউনিয়নের পশ্চিম রহিমাপুর গ্রামে। ওই গ্রামের মোট ৭৮ জন কৃষকের সমন্বয়ে মোট ৪ হাজার ৫০০টি ট্রে’তে এ বীজতলা তৈরি করা হয়েছে বলে জানায় উপজেলা কৃষি দপ্তর। উক্ত বীজতলা থেকে উৎপাদিত চারা দিয়ে ৫০ একর জমিতে ধান গাছ রোপন করা হবে।

উপজেলা কৃষি অধিদপ্তর থেকে পাওয়া তথ্য সূত্রে জানা গেছে, কৃষি প্রণোদনা কর্মসূচির ২০২০-২১ অর্থ বছরে হাইব্রিড জাতের বোরো ধানের সমলয়ে চাষাবাদের লক্ষ্যে ট্রে’তে বীজতলা তৈরির বরাদ্দটি রংপুর জেলার ৮ উপজেলার মধ্যে শুধুমাত্র তারাগঞ্জ উপজেলাতেই দেওয়া হয়েছে। সে অনুযায়ী তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের রহিমাপুর ব্লকের পশ্চিম রহিমাপুর গ্রামের ৭৮ জন প্রান্তিক কৃষককে বাছাই করে কৃষি দপ্তর। বাছাইকৃত ৭৮ জন কৃষকের সমন্বয়ে ৪ হাজার ৫০০টি ট্রে’তে তৈরি করা হয়েছে এ বীজতলা। প্রতিটি ট্রে’তে বীজ দেওয়া হয়েছে ১০০ গ্রাম থেকে ১২০ গ্রাম পর্যন্ত। বীজ বপনের আগে ট্রেগুলোতে দেওয়া হয়েছে ৫ ভাগ মাটির সাথে ১ ভাগ জৈব সার ও পরিমাণ মতো বায়োডার্মা সার। বপনের দিন সিডলিং ব্লাইড প্রতিরোধক স্প্রে করে পাতলা প্লাস্টিক দিয়ে ঢেকে দেওয়া হয়। এরপর প্রয়োজনমতো মাঝে মাঝে সেচ দিতে হয়।

কৃষি অফিস জানায়, কৃষকদের শ্রমিকের অপেক্ষায় না থেকে যান্ত্রিকীকরণের লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। বাছাইকৃত ৭৮ জন কৃষকের মোট ৫০ একর জমিতে ধান গাছের চারা রোপন ও কর্তনের ব্যয় বহন করবে কৃষি বিভাগ। যন্ত্রের মাধ্যেমে চারা রোপন ও কর্তন করে কৃষকদের উদ্বুদ্ধ করাই এর প্রধান উদ্দেশ্য। এর ফলে একদিকে কৃষকদের ধান চাষে শ্রমিক সংকট নিরসন হবে অপরদিকে কমে যাবে ধান চাষে ব্যয়। ফলে ব্যাপকভাবে কৃষকরা লাভবান হবে বলে আশাবাদ ব্যক্ত করছে উপজেলা কৃষি দপ্তর।

এ ব্যাপারে রহিমাপুর ব্লকের উপ-সহকারি কৃষি অফিসার (এসএএও) মো. সামসুজ্জামান বলেন, ট্রে’তে বীজতলা তৈরির কারণে ধান গাছের চারাগুলো হবে সরাসরি মাটিতে উৎপাদিত চারার চেয়ে অনেক সুস্থসবল। এই চারা থেকে উৎপাদিত ধানের অধিক ফলন হবে, যা থেকে কৃষক লাভবান হবে।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ উর্মি তাবাসসুম বলেন, ট্রে’তে বীজতলা তৈরির কারণে বীজের কোন ক্ষতি হবে না বা কোন বীজ নষ্ট হবে না। এই বীজ থেকে উৎপাদিত চারাগুলো রোপন ও কর্তন করা হবে যন্ত্রের মাধ্যমে। এতে করে একদিকে কৃষকদের শ্রমিক সংকট নিরসন হবেন অপরদিকে খরচ কম পড়ায় ও ফলন অধিক হারে হওয়ায় কৃষকরা আর্থিকভাবেও লাভবান হবে।

আমরা আশা করছি এর মাধ্যমে কৃষকরা উৎসাহিত হয়ে পরবর্তীতে তারা নিজ উদ্যোগে ট্রে’তে বীজতলা তৈরিতে আগ্রহী হবে এবং ধান গাছের চারা রোপন, নিরানী ও ধান গাছ কর্তনসহ মারাইয়ের কাজে যন্ত্রের ব্যবহারে অগ্রসর হবে। ফলে শ্রমিক সংকট নিরসনের মাধ্যমে ফসল উৎপাদনের ব্যয় কমিয়ে কৃষকরা লাভবান হবে।


এ ক্যটাগরির আরো খবর..