তারাগঞ্জে গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ মাসের উদ্বোধন

তারাগঞ্জে গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ মাসের উদ্বোধন

দিপক রায়, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি : “মুজিব বর্ষের অঙ্গীকার, সড়ক হবে সংস্কার” প্রতিপাদ্যকে সামনে রেখে পল্লী সড়ক ও কালভার্ট মেরামত কর্মসূচি প্রকল্পের আওতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিএডি) আয়োজনে রংপুরের তারাগঞ্জ উপজেলায় গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ মাস অক্টাবর/২০২০ এর উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টায় ইকরচালী ইউনিয়নের ওকড়াবাড়ি থেকে শুরঙ্গের বাজার পর্যন্ত ৩ কি.মি দীর্ঘ এ রাস্তার সংস্কার কাজের মাধ্যমে গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ মাসের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইকরচালী ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক।

আরো উপস্থিত ছিলেন তারাগঞ্জ উপজেলা প্রকৌশলী আহম্মেদ হায়দার জামান চৌধুরী, উপ-সহকারী প্রকৌশলী হারু কুমার পাল, উপ-সহকারী প্রকৌশলী (নক্সাকার) জামিরুল ইসলাম, কমিউনিটি অর্গানাইজার (অতিরিক্ত দায়িত্ব) মেহের আলী, কার্য সহকারী মোতাহার হোসেন প্রমুখ। এলসিএস মহিলা কর্মীদের মাধ্যমে এ প্রকল্প বাস্তবায়স করা হবে বলে জানান উপজেলা প্রকৌশলী হায়দার জামান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।