বিশেষ প্রতিবেদক : ২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে তামাকের ওপর যে হারে কর বৃদ্ধি করা হয়েছে তা মানুষের আয় বৃদ্ধির তুলনায় কমবলে দাবি করেছে তামাকবিরোধী সংগঠনগুলো।
আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে প্রজ্ঞা ও অ্যান্টি টোব্যাকো মিডিয়া অ্যালায়েন্সের উদ্যোগে তামাক করের ওপরবাজেট প্রতিক্রিয়া নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। এ সময় একাধিক মূল্যস্তরভিত্তিক কর প্রথাবাতিল করে কর ব্যবধান কমিয়ে আনার সুপারিশ করা হয়।
সংবাদ সম্মেলনে অর্থনীতিবিদ ড. খলীকুজ্জামান বলেন, বাজেটে যে হারে তামাকের দাম বাড়ানো হচ্ছে তা মানুষের আয় বৃদ্ধির তুলনায় কম। তাই বর্তমান তামাক কর কাঠামো পরিবর্তন করে সিগারেটের খুচরা মূল্যের ৭০ শতাংশ, বিড়ি ও ধোঁয়াহীন তামাক পন্যের খুচরা মূল্যের ৫০ শতাংশ সুনির্দিষ্ট কর আরোপের সুপারিশ করেন তিনি।এ সময় সমাজে তামাকবিরোধী সচেতনতা বৃদ্ধির ওপর জোর দেয় তামাকবিরোধী সংগঠনগুলো।