× Banner
সর্বশেষ
বাংলাদেশ ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে যে আলোচনা হলো দেশজুড়ে বিমা সুরক্ষার পরিসর বাড়াতে একসাথে কাজ করবে মেটলাইফ বাংলাদেশ ও গ্রামীনফোন যশোর সীমান্তে প্রায় ১০ কোটি টাকা মূল্যের মাদক-ক্রিস্টাল মেথ আইস ও চোরাচালানী মালামাল উদ্ধার, আটক ১ প্রাইভেট কার খাদে পড়ে দেড় বছরের মেয়ের মৃত্যু, বাবা-মা হাসপাতালে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে ভারতে আটক ৭ বাংলাদেশি নাগরিককে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে প্রত্যাবর্তন ঈদযাত্রায় জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব পড়বে না – বাণিজ্যমন্ত্রী ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মসূচি বিমান বাহিনীর ধর্মীয় উপাসনালয়ের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের সম্মানী দেওয়ার কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন পাঁচ সিটিতে নিয়োগ পাওয়া নতুন প্রশাসকেরা

দেবাশীষ মুখার্জী, কূটনৈতিক প্রতিবেদক

তাইওয়ানের প্রেসিডেন্ট নির্বাচনে চীনবিরোধী নেতা লাই চিং তে বিজয়ী

Kishori
হালনাগাদ: রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪
তাইওয়ানের প্রেসিডেন্ট

তাইওয়ানের নির্বাচনে চীনবিরোধী নেতা লাই চিং তে জয়লাভ করেছেন। গতকাল শনিবার (১৩ জানুয়ারি) ২ কোটি ৩০ লাখ মানুষের স্বশাসিত দ্বীপরাষ্ট্র তাইওয়ানে ভোটগ্রহণ হয়। আট ঘণ্টার ভোটগ্রহণ শেষে ঘোষণা করা হয় ফলাফল। লাই চিং তে ক্ষমতাসীন দল ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টি (ডিপিপি) থেকে প্রেসিডেন্ট প্রার্থী ছিলেন। এ নিয়ে টানা তিনবার তাইওয়ানের প্রেসিডেন্ট পদে চীনবিরোধী দল ডিপিপির প্রার্থী নির্বাচিত হলেন। তাইওয়ানের স্বাধীনতার পক্ষে শক্ত অবস্থান নিয়ে আসছে ডিপিপি। ভোটের আগে লাইকে বারবার ‘বিপজ্জনক বিচ্ছিন্নতাবাদী’ বলে উল্লেখ করেছে বেইজিং।

নবনির্বাচিত ডিপিপির নেতা লাই চিং তে তাইওয়ানের বর্তমান ভাইস প্রেসিডেন্ট। আগামী মে মাসে তাইওয়ানের প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করবেন তিনি। ধারণা করা হচ্ছে, তিনি বর্তমান চীনবিরোধী প্রেসিডেন্ট সাই ইং ওয়েনের নীতি অব্যাহত রাখবেন। তবে আগামী চার বছর তার মেয়াদে চীনের সঙ্গে একটি স্থিতিশীল সম্পর্ক বজায় রাখারও চেষ্টা করবেন তিনি। স্থানীয় প্রচারমাধ্যমগুলো জানিয়েছে, ১ কোটি ৯৫ লাখের বেশি ভোটার রয়েছেন তাইওয়ানে। এর মধ্যে ৫০ লাখের বেশি ভোট পেয়েছেন লাই।

নির্বাচনে জয়ের পর প্রতিক্রিয়ায় লাই চিং তে বলেন, চীনের ক্রমাগত হুমকি এবং ভীতি থেকে তাইওয়ানকে রক্ষা করতে দৃঢ়প্রতিজ্ঞ। তিনি তাইওয়ান প্রণালিতে স্থিতাবস্থা বজায় রাখবেন। তিনি আরও বলেন, ‘আমাদের গণতন্ত্রে একটি নতুন অধ্যায় লেখার জন্য আমি তাইওয়ানের জনগণকে ধন্যবাদ জানাতে চাই। আমরা বিশ্বকে দেখিয়েছি যে আমরা গণতন্ত্রকে কতটা লালন করি। এটি আমাদের অটল অঙ্গীকার।’ এবারের নির্বাচনে লাইয়ের অপর দুই প্রতিদ্বন্দ্বী ছিলেন তাইওয়ানের সবচেয়ে বড় বিরোধী দল কুয়োমিনতাং (কেএমটি) পার্টির হো ইয়ু ইহ এবং ২০১৯ সালে প্রতিষ্ঠিত তাইওয়ান পিপলস পার্টির (টিপিপি) নেতা কো ওয়েন-জে। রাজধানী তাইপের সাবেক মেয়র কো ওয়েন-জে। ভোটের আগে সাংবাদিকদের লাই বলেন, প্রতিটি ভোটই মূল্যবান। তাইওয়ানের কষ্টার্জিত গণতন্ত্রের জন্য এসব ভোটের গুরুত্ব রয়েছে। এ সময় তাইওয়ানের সব ভোটারকে ভোট দিতে আহ্বান জানান তিনি।

তাইওয়ান নিজেদের স্বাধীনতা ঘোষণা করলেও চীন সেটা মানে না। বরং তাইওয়ানকে তারা নিজেদের বিচ্ছিন্ন হয়ে যাওয়া অংশ মনে করে, যারা একদিন পুনরায় একত্রিত হবে। এজন্য প্রয়োজনে বলপ্রয়োগের হুমকিও দিয়ে রেখেছে চীন। ডিপিপি তাইওয়ানের পৃথক পরিচয়ের পক্ষে আর তারা দ্বীপটির উপর চীনের মালিকানার দাবি প্রত্যাখ্যান করে আসছে। এবারের নির্বাচনী ইশতেহারেও এটাই ছিল দলটির মূল বক্তব্য। এ অবস্থানের উপর ভিত্তি করেই তারা নির্বাচনী প্রচার চালিয়েছে।

নির্বাচনে চীনবিরোধী ডিপিপির প্রার্থীকে ভোট না দেওয়ার জন্য চীনের তরফ থেকে কঠোর হুঁশিয়ারই ছিল। নির্বাচনের আগে সমীকরণ এমন দাঁড়িয়েছিল যে, ক্ষমতাসীন দলের প্রার্থীকে প্রেসিডেন্ট নির্বাচিত করার অর্থ হবে চীনের বিরুদ্ধে যুদ্ধের আহ্বান। এমনকি প্রচ্ছন্ন হুমকি দিয়ে বেইজিং তাইওয়ানের ভোটারদের এটাও বলেছে, তারা যেনো ‘যুদ্ধ ও শান্তির মধ্যে একটিকে বেছে নেয়’। তবে নির্বাচনে তাইওয়ানের ভোটাররা চীনের সতর্কবার্তাকে স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছে।

তাইওয়ানের নির্বাচন কমিশন জানিয়েছে, ৯৯ শতাংশ ভোট কেন্দ্রের ব্যালট গণনা করা হয়েছে। এতে দেখা গেছে, লাই চিং ৪০.১৪ শতাংশ ভোট পেয়েছেন। তার প্রধান প্রতিদ্বন্দ্বী চীনপন্থি দল কুওমিনতাং দলের প্রার্থী হুও-ইউ-ই পেয়েছেন ৩৩.৪৪ শতাংশ ভোট। এছাড়া তাইওয়ান পিপলস পার্টির চেয়ারম্যান কো ওয়েন জে পেয়েছেন ২৬.৪৩ শতাংশ ভোট। যুক্তরাষ্ট্র ও চীনের প্রভাব বিবেচনায় এবারের তাইওয়ানের প্রেসিডেন্ট নির্বাচনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিবেচনা করা হয়। ১৯৯৬ সালে প্রথমবারের মতো প্রত্যক্ষ ভোটে তাইওয়ানে প্রেসিডেন্ট নির্বাচন হয়। এর পর থেকে গণতান্ত্রিক অগ্রযাত্রা ধরে রেখেছে তাইওয়ান।


এ ক্যটাগরির আরো খবর..