× Banner
সর্বশেষ
কৃষকের উন্নয়নে সরকার কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম বাংলা নববর্ষ অসাম্প্রদায়িক চেতনা ও সংস্কৃতির উজ্জ্বল প্রতীক – আসাদুল হাবিব দুলু বোয়ালমারীতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে অন্যায়, অবিচার ও দুর্নীতি থাকবে না – সমাজকল্যাণ মন্ত্রী সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি বিএসপির মাদারীপুরের পেয়ারপুর ইউনিয়নে নেই কোন মাধ্যমিক বিদ্যালয়, ঝড়ে পড়ছে অনেক শিক্ষার্থী নির্বাচনি প্রতিশ্রুতির প্রতিটি কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছে সরকার -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করা হয়েছে – মির্জা ফখরুল সকল ধর্মের মানুষের ধর্মীয় অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার -তথ্য প্রতিমন্ত্রী

কূটনৈতিক প্রতিবেদক

তাঁতীবাজারের পূজামণ্ডপে হামলা এবং যশোরেশ্বরী কালীমন্দিরে চুরির ঘটনায় ভারতের উদ্বেগ

Kishori
হালনাগাদ: রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
পূজামণ্ডপে হামলা

গতকাল শনিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ করেছি যে ঢাকার তাঁতীবাজারের পূজামণ্ডপে হামলা হয়েছে এবং সাতক্ষীরায় যশোরেশ্বরী কালীমন্দিরে চুরির ঘটনা ঘটেছে।

বাংলাদেশে পূজামণ্ডপে হামলা এবং এসব ঘটনা খুবই দুঃখজনক। বেশ কয়েক দিন ধরেই দেখা যাচ্ছে যে হামলাকারীরা একই কায়দায় বিভিন্ন জায়গায় মন্দির ও দেব-দেবীদের অবমাননা ও ক্ষতি সাধন করছে। আমরা হিন্দুসহ সব সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের, বিশেষ করে এই শুভ উৎসবের সময় তাদের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। বিজ্ঞপ্তিটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল তার এক্স অ্যাকাউন্টে প্রকাশ করেন।

ভারত সরকারের উদ্বেগের বিষয়ে আইজিপি ময়নুল ইসলাম বলেন, ‘এটা নিয়ে তেমন কিছু বলতে চাই না। শুধু বলবো, এটা আমাদের নিজস্ব ব্যাপার। এটা নিয়ে অন্য কারও উদ্বেগের কিছু নেই। বাংলাদেশে সবার নিরাপত্তা নিশ্চিত করা আমাদের নিজস্ব দায়িত্বের অংশ হিসেবে পালন করছি।’

যশোরেশ্বরী মন্দিরে নরেন্দ্র মোদির উপহারের স্বর্ণের মুকুট এখনো উদ্ধার হয়নি। চুরি হওয়া যশোরেশ্বরী কালী মন্দিরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপহারের স্বর্ণের মুকুটটির সন্ধান শুক্রবার (১২ অক্টোবর) পর্যন্ত পাওয়া যায়নি। এছাড়াও চুরির ঘটনায় জড়িত যুবককেও শনাক্ত করা যায়নি। সিসি ক্যামেরার ফুটেজ থেকে দেখা যায়, বৃহস্পতিবার অজ্ঞাত এক যুবক মন্দিরে গিয়ে দেবীর কালীর মাথা থেকে স্বর্ণের মুকুট খুলে নিয়ে যায়।

সাধারণত শনিবার ও মঙ্গলবার পূজার জন্য মুকুটটি মন্দিরে আনা হয়। মুকুটটি বৃহস্পতিবার চুরি হয়ে যায়। উল্লেখ্য, ২০২১ সালের মার্চে শ্রীশ্রী যশোরেশ্বরী মন্দির পরিদর্শনকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ওই মুকুট দেবী কালির মাথায় পরিয়ে দেন।


এ ক্যটাগরির আরো খবর..