× Banner
সর্বশেষ
এনডিসি প্রতিনিধি দলের বেনাপোল স্থলবন্দর ও আইসিপি পরিদর্শন সবসময় জুলাই যোদ্ধাদের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী সরকারি কর্মচারীদের শৃঙ্খলা জোরদারে নতুন আইন পাস সুখী, সমৃদ্ধ বেটার বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে -প্রধানমন্ত্রী বিভেদ সৃষ্টির অপচেষ্টা সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর   কার্গো পরিবহন কার্যক্রমকে সম্পূর্ণভাবে হয়রানিমুক্ত করা হবে -বিমান মন্ত্রী শ্রমমন্ত্রীর হস্তক্ষেপে নাসা গ্রুপের শ্রমিকদের সড়ক অবরোধ প্রত্যাহার কর্মসংস্থান বাড়াতে ও অর্থনীতি সমৃদ্ধ করতে কাজ করছে সরকার -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী প্রশিক্ষণমূলক প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর করার লক্ষ্যে কাজ করছে সরকার -তথ্যমন্ত্রী পহেলা বৈশাখের শোভাযাত্রার নতুন নামকরণ ‘বৈশাখী শোভাযাত্রা’

তরুনীর মত দেখতে রোবট

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০১৫

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: তরুণীর মত দেখতে নতুন একটি রোবট তৈরী করেছে গবেষকরা। মানুষের শরীরের মতোই তার শরীর। তার রয়েছে আকর্ষণীয় চুল। এই রোবটটি আপনার সাথে হাত মেলাবে। যখন সে আপনাকে অভিনন্দন জানাবে, তখন সে হাস্যোজ্জ্বল চেহারায় থাকবে। আপনার চোখের দিকে তাকিয়ে কথা বলবে। প্রথমবার দেখাতেই সেটি আপনার নাম মনে রাখবে। এমনটি শেষবার আপনার সঙ্গে রোবটির কি কথা হয়েছিল তা জানিয়ে দিতে পারবে।

সিঙ্গাপুরের নানিইয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি (এনটিইউ) বিজ্ঞানীরা নতুন এই সামাজিক রোবট আবিষ্কার করেছেন। নাদিনি নামের এই রোবটটিকে রিমোট দ্বারা নিয়ন্ত্রণ করা যায়। কোন সম্মেলনে রোবটটি আপনার প্রতিনিধি হিসেবে কাজ করতে সক্ষম।

নান্দিনি রোবট হলেও তার নিজস্ব ব্যক্তিত্ব রয়েছে। রয়েছে মেজাজ এবং আবেগ। আপনার আলাপ চারিতার ওপর নির্ভর করবে সে খুশি হবে না বিরক্ত হবে।

অত্যাধুনিক সফটওয়্যার অ্যাপলের সিরি অথবা মাইক্রোসটের কর্টানার মতো সফটওয়্যার দিয়ে নাদিনিকে পরিচালিত করা যাবে।

এই রোবটটিকে যে কোনো অফিসের অভ্যর্থনাকারী অথবা ব্যক্তিগত সহকারি হিসেবে ব্যবহার করা যাবে। যুবক অথবা বৃদ্ধ যে কোনো বয়সী লোকের সাথে খুব দ্রুত রোবটিটি ভাব জমিয়ে ফেলতে পারে।

নান্দিনির উদ্ভাবক এনটিইউর ইন্সটিটিউট ফর মিডিয়া ইনোভেশনের পরিচালক নাদিয়া থালমান বলেন,‘গত কয়েক দশকে রোবট বিজ্ঞানের অভূতপূর্ব উন্নতি হয়েছে। ইতোমধ্যে রোবট উৎপাদন এবং সরবরাহের কাজেও ব্যবহৃত হচ্ছে।’


এ ক্যটাগরির আরো খবর..