× Banner
সর্বশেষ
রাজাকারদের রাজনৈতিক গোষ্ঠীকে বর্জন করতে হবে – স্বাস্থ্যমন্ত্রী অনলাইন অপরাধের বিরুদ্ধে সংসদে নতুন কঠোর আইন পাস হয়েছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী পানির অধিকার নিয়ে শ্যামনগরে অনুষ্ঠিত হল ছায়া উপকূলীয় পানি সংসদ রাজনৈতিক বিবেচনায় পদোন্নতি না দেওয়া মানবতার ওপর আঘাত – রিজভী পুলিশি কার্যক্রম সময়োপযোগী ও আধুনিক হতে হবে – আইজিপি কালীগঞ্জে দুই সাংবাদিকের উপর হামলা থানায় অভিযোগ মানবতার মুক্তি না হওয়া পর্যন্ত লড়াই চলবে বিরোধী দলীয় নেতা ড. শফিকুর রহমান পাইকগাছায় ইট নেই ইটের রাস্তায় ; বর্ষায় আমিরপুর সড়কের বেহাল অবস্থা, চরম দুর্ভোগে এলাকাবাসী   খেলাধুলা সীমান্ত পেরিয়ে শান্তি ও বন্ধুত্বের সেতুবন্ধ গড়ে তোলে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী পেকুয়ায় বন্যার্তদের মাঝে স্বরাষ্ট্রমন্ত্রীর ত্রাণ বিতরণ

তনু হত্যার রহস্যও উন্মোচিত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০১৬

দেশের সকল হত্যাকাণ্ডের মতো তনু হত্যার রহস্যও উন্মোচন করা হবে। হত্যাকারী যারাই হোক না কেন, তাদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

বুধবার (৩০ মার্চ) বিকালে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে বাংলাদেশ জাতীয় জোট (বিএনএ) আয়োজিত ‘বাংলাদেশের স্বাধীনতার ৪৫ বছরে আমাদের প্রাপ্তি’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান শেষে সংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, তদন্তে যেন কোনো ধরনের গাফিলতি না হয়, সেজন্যই তনুর মরদেহ আবারো কবর থেকে ওঠানো হয়েছে। আইনের উর্ধ্বে কেউ নেই, এ হত্যার সঙ্গে যারাই জড়িত থাকবে, তাদেরকে ছাড় দেওয়া হবে না। সরকার সকল হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করেছে, তনু হত্যার রহস্যও উন্মোচন করবে।

আলোচনা সভায় বিএনপি-জামায়াতের দিকে ইঙ্গিত করে তিনি বলেন,  বাংলাদেশের কয়েকটি রাজনৈতিক দল দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।

দারিদ্র্য ভবিষ্যতে মিউজিয়ামে চলে যাবে উল্লেখ করে তিনি বলেন, দেশে এখন আর হতদরিদ্র নেই, মঙ্গা নেই। এটা সম্ভব হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের জন্য।

বিএনএর চেয়ারম্যান ও তৃণমূল বিএনপির আহ্বায়ক ব্যারিস্টার নাজমুল হুদার সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন  জোটের মহাসচিব সেকেন্দার আলী মনি। সভায় বিশেষ অতিথি ছিলেন জোটটির কো-চেয়ারম্যান এম নাজিমউদ্দীন আল আজাদ, আরিফ মাঈনউদ্দিন প্রমুখ।

ব্যারিস্টার নাজমুল হুদা বলেন, আমি এমপি-মন্ত্রী হওয়ার জন্য তৃণমূল বিএনপির ডাক দেইনি। ডাক দিয়েছি, একটি সুস্থ রাজনীতির ধারা তৈরি করার জন্য। হরতাল-অবরোধের ধ্বংসাত্মক কার্যক্রম বন্ধে কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি।


এ ক্যটাগরির আরো খবর..