× Banner
সর্বশেষ
বেনাপোলে ছাত্রলীগের মিছিল, আটক ২ ছাত্রলীগ কর্মী আটক প্রধানমন্ত্রীর সভাপতিত্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা সাপাহার সীমান্তে ১৭ জনকে পুশ ইন  বাংলাদেশ ও তুরস্কের সাংস্কৃতিক সম্পর্কের নতুন অধ্যায়, সাংস্কৃতিক সম্পদ সুরক্ষায় সমঝোতা স্মারক স্বাক্ষর পটিয়া মিনি স্টেডিয়াম নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আগৈলঝাড়ায় আওয়ামী লীগের ওয়ার্ড সাধারণ সম্পাদক ইউনুস বাহাদুর গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জ মধুমালা রেডিও ক্লাবের পরিবেশ দিবস পালন যাত্রী নিরাপত্তা নির্দেশনা মেনে চলায় ফেরিঘাট দুর্ঘটনায় প্রাণরক্ষা দৌলতদিয়া ফেরিঘাট থেকে পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার জিয়াউর রহমানের আদর্শই গণতন্ত্র ও আইনের শাসনের পথ দেখায় – আইনমন্ত্রী

নিউজ ডেস্ক

তথ্য অফিসের কর্মকর্তা বিপু বড়ুয়ার অকাল মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ২৪ এপ্রিল, ২০২২
তথ্যমন্ত্রীর শোক

চট্টগ্রাম আঞ্চলিক তথ্য অফিসের প্রশাসনিক কর্মকর্তা বিপু কান্তি বড়ুয়ার অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

আজ রোববার সকালে বিপু কান্তি বড়ুয়া (৪৯) সচিবালয়ে কর্তব্যরত অবস্থায় হঠাৎ অসুস্থবোধ করায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর এই আকস্মিক মৃত্যু সংবাদে শোকাহত মন্ত্রী প্রয়াত বিপু বড়ুয়ার আত্মার শান্তিকামনা করেন এবং তাঁর স্ত্রী ও দুই সন্তানসহ শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

তথ্যমন্ত্রী ড. হাছান তার শোকবার্তায় বলেন, আমার নিজ উপজেলা রাঙ্গুনিয়ার সন্তান বিপু বড়ুয়া একজন সৎ ও দক্ষ কর্মকর্তা ছিলেন। তাঁর আকস্মিক মৃত্যু বিনামেঘে বজ্রপাতের মতো এবং অত্যন্ত বেদনার। আমি তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করি এবং পরিবার যেন এই শোক সহ্য করে এগুতে পারে সেই প্রার্থনা করি।


এ ক্যটাগরির আরো খবর..