× Banner
সর্বশেষ
শিবচরে এক্সপ্রেসওয়েতে যানবাহনে প্রকাশ্যে চাঁদাবাজী, ছাত্রদল নেতার প্রতিবাদ সরাসরি জাহাজ চলাচল চালুর বিষয়ে মালদ্বীপের সঙ্গে আলোচনা স্বামীকে বাঁচাতে পানিতে নববধূর ঝাঁপ, দুজনেরই মৃত্যু দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি – শ্রম মন্ত্রী নড়াইলের লোহাগড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কর্তন পাইকগাছায় বোয়ালিয়া ব্রিজ সড়ক চরম নাজেহাল ; খানাখন্দে ঝুঁকি নিয়ে চলছে হাজারো মানুষ মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬ উপলক্ষে রচনা প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান মাদারীপুরে ডাল গবেষণা কেন্দ্রে প্রকল্পের কাজ না করে পুরো বিল আত্মসাৎ, ঘটনাস্থলে এমপি বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হতে চান ইমদাদুল হক ইমদাদ  শ্যামনগরে আন্তর্জাতিক ম্যানগ্রোভ দিবস উৎযাপন

তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়ন ও বিকাশে যৌথভাবে কাজ করবে ভারত-বাংলাদেশ

Kishori
হালনাগাদ: বুধবার, ১৯ জুন, ২০১৯

বাংলাদেশের হাইটেক পার্কে বিনিয়োগ ও তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়ন ও বিকাশে ভারতবাংলাদেশ যৌথভাবে কাজ করবে। আজ আগারগাঁওস্থ আইসিটি টাওয়ারের বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ সভাকক্ষে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার ixfv গাঙ্গুলি দাশ (Riva Ganguly Das) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সাথে বৈঠককালে এ কথা বলেন।

বৈঠকে ভারতীয় প্রতিনিধিদলের অন্যান্য সদস্যগণের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতের ডিপুটি হাইকমিশনার বিশ্বজিৎ দে, আইটি বিষয়ক দ্বিতীয় সচিব নবীন সর, ভিসা বিষয়ক দ্বিতীয় সচিব বিশাল জ্যোতি দাশ ও ভয়েন্টস সল্যুউশনস প্রাইভেট লি. এর ভাইসপ্রেসিডেন্ট সওটি আগারওয়াল। বাংলাদেশ প্রতিনিধিদলে ছিলেন বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

এ সময় তারা দুই দেশের পারস্পারিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিশেষ করে মানব সম্পদ উন্নয়ন, আইটি শিল্পের বিকাশ ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ভারত সরকারের অর্থায়নে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ কর্তৃক বাস্তবায়নাধীন জেলা পর্যায়ে আইটি/ হাই-টেক পার্ক স্থাপন (১২টি জেলায়) প্রকল্প, তথ্যপ্রযুক্তি খাতের চলমান অগ্রগতি, আইসিটি খাতে বিনিয়োগ সম্ভাবনা, প্রযুক্তি হস্তান্তর, স্টার্টআপ তৈরির সংস্কৃতি গড়ে তুলতে সহযোগিতা প্রদানসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

আইসিটি প্রতিমন্ত্রী বলেন বাংলাদেশ আওয়ামীলীগের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী গ্রামকে শহরে রুপান্তরিত করা, তারুণ্যের শক্তিকে কাজে লাগানো ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠা করার লক্ষ্যে বর্তমান সরকার কাজ করছে। তিনি তৃণমূল পর্যায় পর্যন্ত ডিজিটাল সেবা পৌছে দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত বিভিন্ন কর্মসূচি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে বাস্তবায়নাধীন ২৮টি হাই-টেক পার্ক, ইনফো সরকার ৩য় পর্যায় প্রকল্প, ডাটা সেন্টার, স্টার্টআপ প্রকল্পসহ আইসিটি সেক্টরের চলমান কার্যক্রম হাই-কমিশনারকে অবহিত করেন। তিনি ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে আইসিটি খাতে ভারত সরকারের সহযোগিতার কামনা করেন।

হাই-কমিশনার বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিশন অনুযায়ী অল্প সময়ে বাংলাদেশের আইসিটি খাতসহ সকল খাতের অগ্রগতি দৃশ্যমান। আগামী দিনগুলোতে আরো এগিয়ে যাবে। পারস্পারকি র্স্বাথ সংশ্লষ্টি বষিয়ে বশিষে করে প্রতবিশেী দুই দশেরে মধ্যে আইসটিি খাতরে উন্নয়নে সহযোগতিা ভবষ্যিতে আরও বৃদ্ধি পাবে বলে তনিি উল্লখে করনে। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে ভারত সরকার বাংলাদেশের সাথে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।


এ ক্যটাগরির আরো খবর..