ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) মৃত ঘোষণা করা ও সনদ দেওয়া শিশুকে আজিমপুর কবরস্থানে কবর দিতে নিয়ে গেলে দেখা যায় জীবিত শিশুটি।
ঘটনাটি ঘটে আজ শুক্রবার (১৬ অক্টোবর) ভোরে। আজিমপুর কবরস্থানে নিয়ে গেলে নড়াচড়া করে উঠলে পুনরায় তাকে ভর্তি করানোর জন্য নিয়ে এলে ঢামেক ভর্তি করতে অনিহা দেখায়। এই রিপোর্ট লেখা পর্যন্ত হাসপাতালের মূল ফটকে ভর্তির জন্য অপেক্ষা করছেন শিশুটির বাবা-মা।
নবজাতকটির চাচা সিলন মোল্লা জানান, তাই ভাই ইয়াসিন মোল্লা এবং ভাবী শাহীনুর বেগম তাদের বাচ্চাকে কোলে জড়িয়ে কান্নাকাটি করে চলছেন।
তিনি আরো জানান, তার ভাবী ৬ মাসের অন্তঃসত্বা ছিলেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসককে দেখাতে আসলে ঝুঁকি রয়েছে জানিয়ে রাতেই ডেলিভারি করাতে পরমর্শ দেন। পরে সেই অনুযায়ী আজ ভোর রাতে ডেলিভারি করানো হয়। এক পর্যায়ে নবজাতকটিকে নড়াচড়া করতে না দেখে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
পরে তাকে আজ সকালে আজিমপুর কবরস্থানে দাফন করতে নিলে নড়চড়া দিয়ে উঠে। এমনটি দেখেই তাকে সেখান থেকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তাকে এখন ভর্তি রাখতে অনিহা দেখাচ্ছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল।





