× Banner
সর্বশেষ
আরব বিশ্বে শীর্ষ খাদ্য সরবরাহকারী ভারত, ১৫ বছর পর পিছনে ব্রাজিল বিশ্বে শক্তিশালী পাসপোর্টে শীর্ষে সিঙ্গাপুর, আগের চেয়ে দুই ধাপ পিছিয়ে বাংলাদেশ আজ বুধবার (১৫ এপ্রিল) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৫ এপ্রিল (বুধবার) দিনের শুরুতে পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে আন্দামান সাগরে ট্রলার ডুবি: বাংলাদেশিসহ নিখোঁজ অন্তত ২৫০ মেয়র প্রার্থী মফিজুর রহমান সজনের বেনাপোল পৌরবাসীকে নববর্ষের শুভেচ্ছা দুর্ঘটনায় আহত উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ শংকরের চিকিৎসার দায়িত্ব নিল সরকার জুড়িকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ, প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা শ্রমমন্ত্রীর শ্যামনগরে বর্ণিল সাজে বাংলা নববর্ষ পালিত বাংলাদেশ দূতাবাসের আয়োজনে টোকিওতে পহেলা বৈশাখ উদ্‌যাপন

ঢাবি ১ম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তির আবেদন প্রক্রিয়া আগামীকাল শুরু

admin
হালনাগাদ: রবিবার, ২১ আগস্ট, ২০১৬

স্টাফ রিপোর্টারঃ ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তির আবেদন প্রক্রিয়া আগামীকাল সোমবার সকাল ১০ টা থেকে শুরু হবে । অনলাইনের মাধ্যমে প্রার্থীদের ভর্তির আবেদনের এ কার্যক্রম ৭ সেপ্টেম্বর বুধবার পর্যন্ত অব্যাহত থাকবে।

আজ বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনস্থ সভা কক্ষে ভিসি ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে এই সিদ্ধান্ত গৃহীত হয়। আগামীকাল সোমবার ঢাবি ভিসি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক এর উদ্বোধন করবেন।

সভায় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ, প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: কামাল উদ্দীন, অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. হাসিবুর রশীদ, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালক, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, প্রক্টর এবং সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সভার সিদ্ধান্ত অনুযায়ী খ- ইউনিটের ভর্তি পরীক্ষা ২৩ সেপ্টেম্বর শুক্রবার, চ- ইউনিটের ভর্তি পরীক্ষা সাধারণ জ্ঞান ২৪ সেপ্টেম্বর শনিবার, গ- ইউনিটের ভর্তি পরীক্ষা ৩০ সেপ্টেম্বর শুক্রবার, ক- ইউনিটের ভর্তি পরীক্ষা ২১ অক্টোবর শুক্রবার, ঘ- ইউনিটের ভর্তি পরীক্ষা ২৮ অক্টোবর শুক্রবার এবং চ- ইউনিটের ভর্তি পরীক্ষা অংকন ১ অক্টোবর শনিবার অনুষ্ঠিত হবে।
সূত্র : বাসস


এ ক্যটাগরির আরো খবর..