× Banner
সর্বশেষ
হিন্দুদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলার ঘটনায় বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর আমরা হাম প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী পারস্পরিক সেতুবন্ধন রচনার অন্যতম শক্তিশালী মাধ্যম সংস্কৃতি -সংস্কৃতি মন্ত্রী লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু!  বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা নেত্রকোণা জেলার তিনটি জলমহালের ইজারা বাতিল ট্যাংকি ভরে পেট্রোল কিনে অন্যত্র বিক্রয়, ঝিনাইদহে যুবককে জরিমানা শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী নির্ধারিত হলো এলপিজি গ্যাসের দাম

ঢাকা-১৭ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন এরশাদ

admin
হালনাগাদ: রবিবার, ১৮ নভেম্বর, ২০১৮

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ-এর পক্ষে ঢাকা-১৭ আসনে নির্বাচনের জন্য মনোনয়ন পত্র সংগ্রহ করা হয়েছে।

রাজধানীর কচুক্ষেত এলাকায় রোববার দুপুরে সহকারি রিটানিং অফিসারের কার্যালয় থেকে এরশাদের পক্ষে মনোনয়নপত্র গ্রহণ করেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এবং জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তরের সভাপতি এসএম ফয়সল চিশতী।

এসময় ফয়সল চিশতী সাংবাদিকদের বলেন, নবম জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে হুসেইন মুহম্মদ এরশাদ প্রায় দেড় লাখ ভোটের ব্যাবধানে বিজয়ী হয়েছিলেন। এই আসনে হুসেইন মুহম্মদ এরশাদের ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। এবং ব্যাপক উন্নয়ন করেছেন তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে চিশতী আরো বলেন, ২০ নভেম্বর সকাল থেকে গুলশান-১ এর ইমানুয়েল কনভেনশন মিলনায়তনে পার্টির মনোনয়ন প্রত্যাশিদের সাক্ষাতকার গ্রহণ করবেন হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বে দলের মনোনয়ন বোর্ড।

২০০৮ সালের নির্বাচনে এই আসন থেকে মহাজোটের প্রার্থী হয়েছিলেন জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। ২০১৪ সালের নির্বাচনে হটাত করে এরশাদ সরে দাড়ালে আসনটি তার হাতছাড়া হয়। এই আসনে এমপি নির্বাচিত হন বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট- বিএনএফ এর চেয়ারম্যান এম আবুল কালাম আজাদ।


এ ক্যটাগরির আরো খবর..