ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

উত্তম কুমার পাল হিমেল,,নবীগঞ্জ(হবিগঞ্জ) প্রতিনিধিঃ ঢাকা সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার মডেল নামকস্থানে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই অজ্ঞাতনামা (৩০) এক ট্রাকচালক নিহত হয়েছে।

এ সময় ঢাকা সিলেট মহাসড়কে প্রায় ১ঘন্টা যানচলাচল বন্ধ থাকে। গতকাল মঙ্গলবার সকাল ৬ টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার আউশকান্দি ইউনিয়নের মডেল বাজার নামক স্থানে এঘটনা ঘটে।

পুলিশ জানায়,গতকাল মঙ্গলবার সকালে ঢাকা থেকে সিলেট গামী ট্রাক ও সিলেট থেকে ঢাকাগামী বৈদ্যুতিক খুঁটি বুঝাই ট্রাক ঢাকা সিলেট মহাসড়কের মডেল বাজার নামকস্থানে পৌঁছামাত্রই উভয় ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ বাধে।

এসময় ট্রাক গুলো দুমড়ে মুচড়ে যায়। এতে ঢাকা থেকে সিলেটগামী ট্রাকের চালক ঘটনাস্থলেই নিহত হয়। হাইওয়ে পুলিশের ওসি বিমল চন্দ্র ভৌমিক এঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।