× Banner
সর্বশেষ
১৬ বছর হলেই এনআইডি দেবে – সিদ্ধান্ত ইসির বেসরকারি মাদ্রাসায় নিয়োগে নতুন নির্দেশনা, না মানলে এমপিও বন্ধ নবীগঞ্জে সেনাবাহিনীর মাদক বিরোধী অভিযানে বিপুল পরিমাণের মদ, নগদ টাকা সহ ৫ জন আটক নড়াইলে দু’পক্ষের সংঘর্ষ,বাবা-ছেলেসহ নিহত ৪ ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাত দেড়টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বর্ষীয়ান রাজনীতিবিদ মুকুল রায় যুক্তরাষ্ট্রে তুষারঝড়ে ব্লিজার্ড সতর্কতা জারি, ভ্রমনে নিষেধাজ্ঞা আজ ২৩ ফেব্রুয়ারি সোমবার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৩ ফেব্রুয়ারি (সোমবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে জাপানে প্রবাসী কর্মী প্রেরণ সংক্রান্ত সভা অনুষ্ঠিত পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চীন, ভারত ও পাকিস্তানের দূতদের সাক্ষাৎ

ঢাকা সিটি নির্বাচনে আ’লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন যারা

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০১৯

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের আবেদন ফরম সংগ্রহ চলছে। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের আগ্রহী প্রার্থীদের জন্য দলীয় ফরম বিক্রি হয়।

আজ দুপুর তিনটায় আবেদনপত্র সংগ্রহ করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। তার পক্ষে ফরম সংগ্রহ করেন তার ব্যক্তিগত সচিব সাইফুদ্দিন ইমন। এর আগে দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) জন্য ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এমপির পক্ষে ফরম তুলেন তার মামা মাসুদ সেরনিয়াবাদ। হাজী মো. সেলিম এমপির পক্ষে ফরম সংগ্রহ করেন তার ব্যক্তিগত সহকারী মহিউদ্দিন আহমেদ বেলাল। দক্ষিণে আরও মনোনয়ন ফরম সংগ্রহ করেন বঙ্গবন্ধু একাডেমির সভাপতি মো. নাজমুল হক।

এছাড়াও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে মেয়র পদে ফরম সংগ্রহ করেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল্লাহ ওসমানী ও মুক্তিযোদ্ধা সংসদের সাবেক মহাসচিব এম এ রশিদের পক্ষে মো. সামছুজ্জামান বাবুল। আগামী ২৭ ডিসেম্বর শুক্রবার পর্যন্ত আগ্রহী প্রার্থীরা ফরম সংগ্রহ করতে পারবেন। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ফরম বিক্রি চলবে। মনোনয়ন ফরম সংগ্রহের পর আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থী চুড়ান্ত করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..