× Banner
সর্বশেষ
শ্যামনগরে প্রতিবন্ধী,দুস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে দুই লক্ষাধিক টাকার চেক বিতরণ শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদৎবার্ষিকী অনুষ্ঠিত তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ লিবিয়ায় মাফিয়ার নির্যাতনে মাদারীপুরের যুবকের মৃত্যু পাইকগাছায় ছাত্র ও দরিদ্র মানুষের মাঝে সাইকেল, সেলাই মেশিন ও ভ্যান বিতরণ মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহর কমান্ডারের বাংলাদেশ সফর শেষ ভারতীয় হাইক‌মিশনা‌রের স‌ঙ্গে আইএবিডির প্রতি‌নি‌ধিদ‌লের সাক্ষাৎ গ্যাস-বিদ্যুৎ সংকটের জবাব চেয়ে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ১১ দলের পররাষ্ট্রমন্ত্রীর কা‌ছে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির পরিচয়পত্র পেশ

ডেস্ক

ঢাকা মহানগরে ১৩টি আসনে ১১৯টি মনোনয়নপত্র বৈধ ঘোষণা

Kishori
হালনাগাদ: শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
১১৯টি মনোনয়নপত্র বৈধ ঘোষণা

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা মহানগরে ১৩টি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন ১৭৪ জন। যাচাই বাছাই শেষে ৫৪টি মনোনয়নপত্র বাতিল এবং একটি স্থগিত করে ১১৯টি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দীন আহমেদ চৌধুরী।

আজ শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় সেগুনবাগিচায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ঢাকা মহানগরীর আওতাধীন আসনগুলোর মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম শেষে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

রিটার্নিং কর্মকর্তা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকার ১৩ আসনে মোট ২৫৩ জনের কাছে মনোনয়নপত্র বিক্রি করেছিলাম।

মনোনয়নপত্র জমা দিয়েছিলেন ১৭৪ জন। আজ যাচাই-বাছাই শেষে ১১৯টি মনোনয়নপত্র বৈধ বিবেচিত হয়েছে। ৫৪টি মনোনয়নপত্র বাতিল হয়েছে। ঢাকা-১৮ আসনে জামায়াতে ইসলামীর একটি মনোনয়নপত্র স্থগিত আছে, তিনি সময় চেয়েছেন।এই হচ্ছে ১৭৪টি মনোনয়নপত্রের হিসাব। বৈধ বিবেচিত হয়েছেন ১১৯ জন প্রার্থী।

মনোনয়নপত্র বাতিল প্রসঙ্গে তিনি বলেন, স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে এক শতাংশ ভোটারের স্বাক্ষর দরকার। স্বাক্ষর থাকলেও তাদের শনাক্ত করা যায়নি, অনেকে হলফনামায় স্বাক্ষর করেননি।

কাগজপত্রের কিছু ঝামেলা, আর কিছু  রয়েছে রাজনৈতিক দলের নিবন্ধন সংক্রান্ত। কিছু আছে, যার দ্বারা স্বাক্ষরিত হওয়ার কথা, সেই প্রপার ব্যক্তি সেটাতে স্বাক্ষর করেননি, সেজন্য বাতিল হয়েছে। বাতিল হওয়া মনোনয়নপত্রের আপিল করার সময় আগামী ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি।


এ ক্যটাগরির আরো খবর..