ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মিনি ডাস্টবিনের অপব্যবহার

স্টাফ রিপোর্টার: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মিনি ডাস্টবিনগুলো মানুষ ঠিকমতো ব্যবহার করছে না, এগুলো অপব্যবহার হচ্ছে। সিটি করপোরেশনের উদ্যোগ ছিলো খুব ভালো। কিন্তু জনসাধারণ এগুলো ভালোভাবে ব্যবহার করছে না।

পুরানা ঢাকার দু’একটা ডাস্টবিন বাদে প্রতিটি ডাস্টবিনই অযতœ-অবহেলায় নষ্ট হয়ে যাচ্ছে। এ ডাস্টবিনগুলো যাদের দেখাশোনার দায়িত্ব তারা ঠিকমতো দেখাশুনা না করার দরুণ অচিরেই বিলীন হয়ে যাবে ডাস্টবিনগুলো।

সিটি করপোরেশন সরকারি টাকা বাজেট করে এগুলো বসিয়েছে জনগণের স্বার্থে। কিন্তু জনগণ এগুলোর যতœ নিচ্ছে না। যতœ নিয়ে মানুষ এগুলো ব্যবহার না করে ময়লা-আবর্জনা যত্রতত্র ফেলে পরিবেশ নষ্ট করছে। যা ছবির মাধ্যমে তুলে ধরা হয়েছে।

এ ডাস্টবিনগুলোতে হালকা ময়লা-আবর্জনা ফেলা উচিত, কিন্তু মানুষ প্রায় জায়গায়ই ভারী জিনিস ফেলে নষ্ট করছে এগুলো। অনেক জায়গায়ই এ ডাস্টবিনগুলো উল্টে আছে এগুলোর দেখার মতো কেউ নেই।

আবার কোনো কোনো জায়গার ডাস্টবিনগুলো নেশাখোররা মানুষের অগোচরে এগুলো চুরি করে নিয়ে যাচ্ছে লোহার পাতসহ।

এগুলো রক্ষা করার জন্য সিটি করপোরেশনের যারা দায়িত্বে আছেন তাদের নজর রাখা উচিত। সেই সঙ্গে এলাকার জনগণও এর প্রতি যতœশীল হওয়া উচিত। তা না হলে অচিরেই এ সেবা থেকে মানুষ বঞ্চিত হবেন। হারিয়ে যাবে এ সেবাটা। সিটি করপোরেশনের এ উদ্যোগটা সফলতা মুখ দেখবে না। নস্যাৎ হয়ে যাবে তাদের এ উদ্যোগ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।