× Banner
সর্বশেষ
রাজধানী ছাড়তে শুরু করেছে ঘরমুখো মানুষ কাবুলে হাসপাতালে বিমান হামলায় প্রায় ৪০০ জন নিহত কঠোরতা প্রয়োজন, তবে বিভাজন নয়: গাজিয়াবাদ থেকে যে বার্তা আজ ১৭ মার্চ (২ চৈত্র ) মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৭ মার্চ (মঙ্গলবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে প্রধানমন্ত্রীকে ৯ মানবাধিকার সংগঠনের চিঠি – মানবাধিকার সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার আহ্বান পুলিশ সংস্কার ও মাদক নিয়ন্ত্রণে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস ইউএনওডিসির সমান সুযোগ না পেলে ইউরোপীয় ও ফ্রান্সের প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে আসবে না – ফ্রান্সের রাষ্ট্রদূত দেশটি আমাদের সবার তাই এই দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট পরিদর্শন করল সেনাবাহিনীর প্রশিক্ষণ দল

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার দীর্ঘ যানজট

admin
হালনাগাদ: শনিবার, ৬ জানুয়ারী, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ  ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের চন্দ্রা থেকে টাঙ্গাইলের মির্জাপুর পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এখানে ধীর গতিতে চলছে যানবাহন।

মহাসড়কের কয়েকটি এলাকায় ট্রাক ফেঁসে যাওয়া এবং চারলেনের কাজ চলমান থাকায় এ যানজটের সৃষ্টি হয়েছে বলে হাইওয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। এতে দুর্ভোগে পড়েছে যাত্রীরা।

হাইওয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ শনিবার ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুরের ক্যাডেট কলেজ এলাকায় বেশ কয়েকটি ট্রাক ফেঁসে যাওয়ায় যান চলাচলে বিঘ্ন ঘটে। এতে ওই মহাসড়কের চন্দ্রা ত্রিমোড় ও আশপাশের এলাকায় যানজটের সূত্রপাত হয়।

পরে এ যানজট টাঙ্গাইলের মির্জাপুর পর্যন্ত বিস্তৃতি লাভ করে। ফলে চন্দ্রা থেকে মির্জাপুর পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার এলাকাজুড়ে দেখা দিয়েছে যানজট।

যানজটের কারণে ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী যানবাহন চলছে ধীর গতিতে। ফলে দুর্ভোগে নাকাল হচ্ছে যাত্রীরা। তবে যানজট নিরসনে বিভিন্ন পয়েন্টে পুলিশ কাজ করছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।


এ ক্যটাগরির আরো খবর..