× Banner
সর্বশেষ
ঝিনাইদহ সদরে ইফতার মাহফিল নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষে নিহত ১ রাজধানীর কুড়িলে নদ্দায় আগুন নিয়ন্ত্রণে অমর একুশে বইমেলায় আইনমন্ত্রীর লেখা ‘শুধু মাধবীর জন্য’ বইয়ের মোড়ক উন্মোচন রাজধানীর নদ্দায় এলাকায় ভয়াবহ আগুন ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না – শিক্ষামন্ত্রী কে কোন রাজনৈতিক দল করলো তা নিয়ে ভাবার  সুযোগ নেই আমরা সকলের উন্নয়নে কাজ করতে চাই: খোকন তালুকদার  নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে সরকার বেনাপোলে বিজিবির অভিযানে ১৬ লক্ষ ৮১ হাজার ৯৫০ টাকা মূল্যের চোরাচালান পণ্য আটক ভারতের সাথে দ্রুত সম্পর্কোন্নয়ন জরুরি গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা হবে আমাদের কাজ – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

ডেস্ক

সফর শেষে ঢাকা ছেড়েছেন গুতেরেস

Kishori
হালনাগাদ: রবিবার, ১৬ মার্চ, ২০২৫
গুতেরেস

সফর শেষে ঢাকা ছেড়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। বিদায়ের আগে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ফোনে কথা বলে বিদায়ী শুভেচ্ছা বিনিময় করেন জাতিসংঘ মহাসচিব।

আজ রোববার (১৬ মার্চ) সকাল ৯টা ৫৫ মিনিটে তিনি ঢাকা ছাড়েন।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বিদায় জানান পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং রোহিঙ্গা সংকট বিষয়ক প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি খলিলুর রহমান।

চার দিনের সফরে জাতিসংঘ মহাসচিব বাংলাদেশ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন এবং রোহিঙ্গা শিবির পরিদর্শন করেন। সেখানে প্রধান উপদেষ্টার সঙ্গে এক লাখ রোহিঙ্গাকে নিয়ে রমজানের সংহতি ইফতারে অংশ নেন তিনি।

এ ছাড়া, জাতিসংঘ মহাসচিব জাতীয় ঐক্যমত্য গঠন কমিশনের সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ, বাংলাদেশি তরুণ ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে গোল টেবিল বৈঠকে অংশ নেন।


এ ক্যটাগরির আরো খবর..