ঢাকা ও মানিকগঞ্জ আদালতে দুইটি মামলা থাকার পরও বাদীনিকে হত্যার হূমকি

দুলাল পাল স্টাফ রিপোর্টার:  মানিকগঞ্জ জেলা ঘিওর থানাধীন তেরশ্রী গ্রামে কুখ্যাৎ মাদক ব্যবসায়ী ও মাদকাসক্ত তাপস রায়, পিতা -সুবল রায়,অপু রায়, পিতা -সুবল রায় এরা যৌতুকের জন্য আল্পনা নামে এক গৃহবধূর উপর চালাচ্ছে দিন রাত অমানসিক নির্যাতন।

অমানসিক নির্যাতন সহ্য করতে না পেরে আল্পনা রাণী- ঢাকা নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করেন। আদালত থেকে কুখ্যাত মাদক ব্যকসায়ী জামিনে এসে বাদীনি আল্পনা রাণী সরকারের বাড়িতে ভাড়া করা সন্ত্রাসী দ্বারা মামলা উঠানোর জন্য হূমকী দেয়। তারপর আল্পনা রাণী মানিকগঞ্জ আদালতে তাপস রায় ও অপু রায় গং এর বিরুদ্ধে যৌতুকের জন্য আরেকটি মামলা দায়ের করেন। এই মামলায়ও মাদকাসক্ত তাপস রায় জামিন পেয়ে আদালতের বাহিরে এসে বাদীনি আল্পনা রাণী সরকারকে মামলা উঠানোর জন্য হূমকী দিয়ে চলে যায়।

গৃহবধূ আল্পনা রাণী আদালতের কাছে সঠিক বিচারের আশা কামনা করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।