× Banner
সর্বশেষ
ক্ষুদ্র-মাঝারি শিল্পের অবদান ৬০ শতাংশে নিতে হবে – শিল্পমন্ত্রী মৎস্য ও প্রাণিসম্পদ খাতে কর্মসংস্থান বাড়াতে কাজ করছে সরকার – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু যশোর সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক-১ বাঁশখালীকে বন্যা মুক্ত করার পদক্ষেপ নেয়া হবে – ত্রাণমন্ত্রী হাওরে বাড়বে মাছের অভয়াশ্রম, ইজারা প্রথা বাতিলের উদ্যোগ – মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী তরুণদের নেতৃত্বেই টেকসই হবে প্রযুক্তিনির্ভর উন্নয়ন – তথ্যপ্রযুক্তি মন্ত্রী বেনাপোল ইমিগ্রেশন পরিদর্শনে এসবি প্রধান, যাত্রী হয়রানি বন্ধের নির্দেশ কালীগঞ্জে শিক্ষার্থীদের দক্ষতা ও ক্যারিয়ার উন্নয়ন বিষয়ক মোটিভেশনাল সেমিনার শৈলকুপায় ৩ হাজার কৃষকের মাঝে গ্রীষ্মকালীন পেঁয়াজের বীজ বিতরণ নারীকে জোরপূর্বক অর্ধউলঙ্গ করে যুবদল কর্মীর ভিডিও ধারন, অতঃপর

ঢাকা উত্তর সিটি করপোরেশন উপনির্বাচনে মেয়র প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

admin
হালনাগাদ: রবিবার, ১০ ফেব্রুয়ারী, ২০১৯

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে উপনির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। ডিএনসিসি উপনির্বাচনে মেয়র পদে প্রার্থী হয়েছেন পাঁচ জন। তারা হলেন- আওয়ামী লীগ মনোনীত আতিকুল ইসলাম (নৌকা), জাতীয় পার্টির শাফিন আহমেদ (লাঙল), ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মো. আনিসুর রহমান দেওয়ান (আম), প্রগতিশীল গণতান্ত্রিক পার্টির (পিডিপি) শাহীন খান (বাঘ) এবং স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আবদুর রহিম (টেবিল ঘড়ি) ।

আজ রোববার সকালে নির্বাচনে কমিশনে তাদেরকে প্রতীক বরাদ্দ দেয়া হয়। এর আগে শনিবার ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। এদিন মেয়র পদে উপনির্বাচন থেকে প্রার্থিতা প্রত্যাহার করেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) প্রার্থী ববি হাজ্জাজ। এছাড়া ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির সম্প্রসারিত ওয়ার্ডগুলোতে নির্বাচন থেকে প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন মোট ৬৮ জন প্রার্থী।

ঢাকা উত্তর সিটির ২০টি সাধারণ ওয়ার্ডে ৪০ জন ও সংরক্ষিত ৬টি ওয়ার্ডে ১ জন এবং ঢাকা দক্ষিণ সিটির ১৮টি ওয়ার্ডে ২৬ জন ও সংরক্ষিত ৬টি ওয়ার্ডে ১ জন প্রার্থিতা প্রত্যাহার করেছেন।

এদিকে ঢাকা উত্তর সিটির ৯ নম্বর ওয়ার্ডের উপনির্বাচনে একজন প্রার্থী প্রত্যাহার করায় অপর প্রার্থী মুজিব সরোয়ার মাসুম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। আগামী ২৮ ফেব্রুয়ারি ঢকার দুই সিটিতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

মেয়র আনিসুল হক মারা যাওয়ায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে উপনির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেন আওয়ামী লীগ মনোনীত প্রাথী মো. আতিকুল ইসলামসহ মোট ৬ জন। যাচাই-বাছাইয়ে জাতীয় পার্টির মোহাম্মদ শাফিন আহমেদের মনোনয়নপত্র বাতিল হলেও পরে তিনি আপিলে প্রার্থিতা ফিরে পান। শনিবার এ নির্বাচন থেকে ববি হাজ্জাজ তার প্রার্থিতা প্রত্যাহার করায় এখন মেয়র পদে লড়ছেন পাঁচ প্রার্থী।


এ ক্যটাগরির আরো খবর..