× Banner
সর্বশেষ
নারী শিক্ষার্থীদের গোপনে ভিডিও ধারণের অভিযোগে ৬ শিক্ষার্থী আটক বেনাপোল সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলি উদ্ধার  ঝিনাইদহে গণভোটের রায় বাস্তবায়ন ও গণহত্যার বিচার এবং আমাদের দায়বদ্ধতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত ভাঙ্গায় ডিম কুড়াতে গিয়ে বাসচাপায় নিহত ৫, ক্ষোভে বাস-ট্রাকে আগুন কালীগঞ্জে একের পর এক গরুচুরি দিশেহারা খামারী ও কৃষক শিক্ষার্থীদের মানবিক গুণাবলী সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে হবে – ডা. জাহেদুর রোগীর সঙ্গে চিকিৎসকের হাসিমুখে কথা বলাই অর্ধেক চিকিৎসা – স্বাস্থ্যমন্ত্রী শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময় মধুখালীতে এমপি হেলেন জেরিন খানের সাথে সাংবাদিকদের মতবিনিময় মুক্তিযুদ্ধে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অবদান অবিস্মরণীয় – স্পিকার

ঢাকায় বিলবোর্ড অপসারণ শুরু

admin
হালনাগাদ: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০১৫

স্টাফ রিপোর্টারঃ রাজধানী ঢাকায় অবৈধ বিলবোর্ড অপসারণে এক অভিযান শুরু হয়েছে মঙ্গলবার রাত থেকে। এ বছরের জুনে মেয়াদ শেষ হওয়ার পর, বৈধ বিলবোর্ডগুলোর মেয়াদ আর নবায়ন করেনি ঢাকার দুই সিটি করপোরেশন।

সিটি করপোরেশন কর্তৃপক্ষ বলছে, এ ধরনের তিন হাজারের বেশি বিলবোর্ড রয়েছে যা কয়েকটি ধাপে উচ্ছেদ করতে সময় লাগবে। এদিকে বিলবোর্ড ঘিরে ব্যবসা করছেন যারা সেই ব্যবসায়ীরা এই উচ্ছেদের প্রতিবাদ জানিয়ে বলছেন, তাঁদের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই আকস্মিক ও একতরফাভাবে এগুলো সরানো হচ্ছে। তবে কোনো কোনো বিজ্ঞাপনী সংস্থাকে অবশ্য নিজ উদ্যোগে বিলবোর্ড সরিয়ে নিতে দেখা গেছে। রাত ১২টা নাগাদ বিজয় সরনির মোড়ে বিলবোর্ড নামানোর কাজ দেখতে গিয়েছিলেন বিবিসি বাংলার শায়লা রুখসানা। সেখানে তিনি ঢাকা সিটি করপোরেশনের কর্মকর্তা ও কর্মচারীদের বুলডোজার ক্রেন নিয়ে বিলবোর্ড নামাতে দেখতে পান।

বাবুল নামের একজন কর্মকর্তা জানান, একেকটি বিলবোর্ড নামাতে দুই থেকে তিন ঘণ্টা সময় লাগে। মঙ্গলবার রাতে কুড়িটি বিলবোর্ড নামানো হয়েছে। একটি বিজ্ঞাপনী সংস্থার কর্মকর্তা মারুফ রেজা জানান, যদিও তারা বিমান বাহিনীর দপ্তর থেকে অনুমতি নিয়েছিলেন, কিন্তু সিটি করপোরেশনের অভিযানের কারণে ক্ষয়ক্ষতি এড়াতে নিজেরাই বিলবোর্ডটি খুলে নিয়েছেন।

ঢাকার একটি সিটি করপোরেশনের একজন কর্মকর্তা আমিরুল ইসলাম জানান, জুনের পর থেকে এসব বিলবোর্ড আর নবায়ন না করায় এগুলো অবৈধ হয়ে গেছে। এ কারণেই এসব বিলবোর্ড সরিয়ে ফেলা হচ্ছে। সিটি করপোরেশন এলাকায় যেকোনো বিলবোর্ড স্থাপনের অনুমতির একমাত্র এখতিয়ার করপোরেশনের রয়েছে বলেও তিনি জানান।


এ ক্যটাগরির আরো খবর..