× Banner
সর্বশেষ
সরকার শুধু স্বাস্থ্য ব্যবস্থা নয়, সার্বিক উন্নয়নে বদ্ধপরিকর – সমাজকল্যাণ মন্ত্রী চট্টগ্রাম চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী রপ্তানি বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণে বুথ ভাড়া মওকুফ করা হবে – বাণিজ্যমন্ত্রী বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী শ্যামনগরে দুই ক্লিনিককে মোবাইল কোর্টে জরিমানা আগস্টে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী ‘আবাসন মেলা’ বিমান চলাচল ও পর্যটন প্রকল্পে স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে – আফরোজা নতুন কুঁড়ি ফুটবলে চ্যাম্পিয়ন সিলেট-রংপুর নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে সহিংসতা জাতীয় সংকটে পরিণত হয়েছে – মহিলা পরিষদ কালীগঞ্জের পত্রিকা বিতরণকারী জাহাঙ্গীরের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

ঢাকায় উজবেকিস্তানের উপ-প্রধানমন্ত্রী

ACP
হালনাগাদ: শুক্রবার, ২৯ জুলাই, ২০২২
ঢাকায় উজবেকিস্তানের উপ-প্রধানমন্ত্রী

দুদিনের সফরে ঢাকায় পৌঁছেছেন উজবেকিস্তানের উপ-প্রধানমন্ত্রী জামসেদ খোদজায়েভ। শুক্রবার (২৯ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে ৩৯ সদস্যের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এসে পৌঁছান তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, সফরে দুদেশের মধ্যে সরাসরি বিমান চলাচল, দ্বৈতকর পরিহার, কূটনৈতিক ও অফিশিয়াল পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি চুক্তি, এলসি জটিলতা নিরসনে বাংলাদেশ ব্যাংক ও উজবেক কেন্দ্রীয় ব্যাংকের মধ্যে চুক্তি সম্পাদনের বিষয়ে উভয়পক্ষ আলোচনা করে পরবর্তীতে সমঝোতা স্মারক সইয়ের বিষয়টি চূড়ান্ত করবে।

এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, উজবেক উপ-প্রধানমন্ত্রী একটি প্রতিনিধিদল নিয়ে শুক্রবার সকাল সাড়ে ৯টার আগে ঢাকায় এসে পৌঁছানোর কথা। সফরের শুরুতে রাজধানীর একটি হোটেলে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সঙ্গে বৈঠক করবেন তিনি। এরপর একই হোটেলে ইন্টার গভর্মেন্টাল কমিশন মিটিং অন ট্রেড অ্যান্ড ইকোনমিক কো-অপারেশনে অংশ নেবেন। দুপুর ১২টার দিকে প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে এবং দুপুর ৩টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে পৃথক বৈঠকে মিলিত হবেন। একই দিন বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে উজবেক উপ-প্রধানমন্ত্রীর।
উজবেকিস্তানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জাহাঙ্গীর আলম জানান, উজবেকিস্তানের দিক থেকে এটি হবে খুব বড় একটা সফর। উজবেক উপ-প্রধানমন্ত্রীর এ সফর বেশ গুরুত্বপূর্ণ। তার এ সফরে দুদেশের স্বার্থসংশ্লিষ্ট অনেক বিষয় নিয়ে আলোচনা হবে।
দূতাবাসের তথ্য বলছে, উজবেক উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে প্রতিনিধিদলে দেশটির পরিবহনমন্ত্রী (সিভিল অ্যাভিয়েশন), পররাষ্ট্র উপমন্ত্রী, কৃষি উপমন্ত্রী, বৈদেশিক বাণিজ্যবিষয়ক উপমন্ত্রী, টেক্সটাইল অ্যান্ড গার্মেন্টস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান (উপমন্ত্রী পদমর্যাদা), লেদার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান এবং ফার্মাসিউটিক্যালস এজেন্সির পরিচালকসহ বিভিন্ন মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা থাকছেন।
শনিবার (৩০ জুলাই) তাসখন্দে ফিরে যাওয়ার কথা রয়েছে উজবেক উপ-প্রধানমন্ত্রীর।


এ ক্যটাগরির আরো খবর..