× Banner
সর্বশেষ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩ দিনে মোট ৯১টি বিল পাস শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় নকলমুক্ত পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে -শিক্ষামন্ত্রীর ভোজ্য তেলের বাজার স্থিতিশীল রাখতে সীমান্ত এলাকাসহ সারাদেশে বিজিবির তৎপরতা জোরদার মধুখালীতে মালেকা চক্ষু হাসপাতালের ২৫ বছর পূর্তি (রজত জয়ন্তী) উৎসব হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন থেকে বিরত থাকতে অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের বাঙালির আত্মীক শিকড় পহেলা বৈশাখ  শ্রম (সংশোধন) বিল, ২০২৬ সংসদে পাস টোকিওতে ‘বাংলাদেশ বিজনেস সেমিনার’ অনুষ্ঠিত লক্ষ্মীপুরে অটো চালকের লাশ উদ্ধার পাহাড়ের বৈচিত্র্যে মানবিক ঐক্যের সুর: বিজু-সাংগ্রাই-বৈসু-বিষু-চাংক্রান

ঢাকায় আসছেন এশীয় উন্নয়ন ব্যাংকের প্রেসিডেন্ট

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) প্রেসিডেন্ট তাকিহিতো নাকাও দুই দিনের সফরে আজ মঙ্গলবার ঢাকায় আসছেন। সফর শেষে বুধবার সন্ধ্যায় তিনি ঢাকা ত্যাগ করবেন।

এডিবি ঢাকা কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করেছে।

প্রেসিডেন্ট তাকিহিতো নাকাও দুই দিনের সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতসহ সরকারের কয়েকজন মন্ত্রী ও উচ্চ পর্যায়ের কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানানো হয়েছে।

বাংলাদেশের উন্নয়ন সহযোগীদের মধ্যে এডিবি অন্যতম। আগামী পাঁচ বছরে বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৪ হাজার কোটি টাকা সহায়তা দেবে সংস্থাটি। এর আগে গেল ১৭ জানুয়ারি বাংলাদেশ ডেভেলপমেন্ট ফোরামের (বিডিএফ) সভায় যোগ দিতে ঢাকায় আসেন এডিবির ভাইস প্রেসিডেন্ট ওয়েনচাই ঝাং।


এ ক্যটাগরির আরো খবর..