× Banner
সর্বশেষ
বন্যাদুর্গত চট্টগ্রামে জামায়াত আমির, ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ আজকের খেলার সূচি (১০ জুলাই): বিশ্বকাপে স্পেন-বেলজিয়াম, উইম্বলডনে সেমিফাইনাল গোল-অ্যাসিস্টে উজ্জ্বল এমবাপ্পে, বিশ্বকাপে একের পর এক রেকর্ড স্পর্শ দুপুর ১টা পর্যন্ত ১৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত আজ ১০ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ১০ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ‘ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬’-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন, একীভূত হচ্ছে বিডা-বেজা-পিপিপিএ দেশজুড়ে কোস্ট গার্ডের বৃক্ষরোপণ কর্মসূচি মন্ত্রিসভায় ‘ইনভেস্ট বাংলাদেশ আইন’ ও নতুন আমদানি নীতি অনুমোদন চীনে জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৮

ঢাকার মোহাম্মদপুরে প্রকাশ্য রাস্তায় শিরুকে গলা কেটে হত্যা

Dutta
হালনাগাদ: রবিবার, ৪ অক্টোবর, ২০২০
প্রকাশ্য রাস্তায় গলা কেটে হত্যা

ঢাকার মোহাম্মদপুরে কাজ শেষে বাসায় ফেরার সময় প্রকাশ্য রাস্তায় গলা কেটে হত্যা শিরু (৪৫) নামে এক নির্মাণসামগ্রী সাপ্লায়ারকে।

শনিবার (৩ অক্টোবর) রাত আনুমানিক ৯টার দিকে মোহাম্মদপুর থানার ঢাকা উদ্যান সংলগ্ন একতা হাউজিং এলাকার ৮ নম্বর রোডে এই ঘটনা ঘটে।

পরিবার সূত্রে জানা গেছে, নিহত শিরু বিভিন্ন নির্মাণাধীন ভবনে ইট, বালু, রড সরবরাহ করতো। তারা শেখেরটেক এলাকায় থাকতো।

নিহতের ছেলে মো. মামুন বলেন, আমার বাবা কাজ শেষে বাসায় ফিরেছেন। তিনি বাসায় যাওয়ার সময় তার সঙ্গে আমার শেষ বার কথা হয়। এর কিছু সময় পরে একজন আমাকে ফোন দিয়ে জানালো আমার বাবাকে কারা যেন কুপিয়েছে। কিন্তু আমরা ঘটনাস্থলে এসে দেখি তার গলাকাটা অবস্থায় রাস্তার পাশে পড়ে আছে। তার সঙ্গে কারো শত্রুতা আছে বলে আমার জানা নেই।

এ বিষয়ে মোহাম্মদপুর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ বলেন, একতা হাউজিং এলাকায় একটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে হত্যার কারণ এখনই বলা যাচ্ছে না। পুলিশ কাজ করছে। এই ঘটনায় এখনও কেউ আটক করা যায়নি, অভিযান চলছে।


এ ক্যটাগরির আরো খবর..