× Banner
সর্বশেষ
অতীত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার অঙ্গীকার তথ্য মন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই -সমাজকল্যাণ মন্ত্রী বিভিন্ন স্লোগানে বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার যারা জনগণের ভোগান্তির কারণ হবেন তাদের ছাড় দেওয়া হবে না -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী কোরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে -ধর্মমন্ত্রী শিক্ষা খাতে গতি ও জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি -শিক্ষা মন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার  চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে শিগগির দেশব্যাপী অভিযান -স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ডের নির্দেশনা প্রধানমন্ত্রী পহেলা বৈশাখের মধ্যেই ‘কৃষক কার্ড’ চালু করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

রাজধানীতে করোনা শনাক্ত ১২৩, কোন এলাকায় জেনে নেই

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২০
ঢাকার করোনা শনাক্ত এলাকা

দেশে করোনাভাইরাস যেন হু হু করেই আক্রান্তের সংখ্যা বেড়ে ২১৮। একই সঙ্গে ২৪ ঘণ্টায় করোনা সংক্রমিত আরও তিনজন মৃত্যুবরণ করেছেন। এতে মৃতের সংখ্যা ২০-এ পৌঁছাল। এর মধ্যে রাজধানী ঢাকায় ৪৮টি এলাকায় করোনা ১২৩ জন আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। তারমধ্যে মিরপুর অঞ্চল, পুরান ঢাকা, মোহাম্মদপুর ও বাসাবো এলাকা সবচেয়ে ঝুঁকিতে। এরই মধ্যে দেশের ২১ জেলায় এই ভাইরাসের সংক্রমণ ঘটেছে।

বুধবার (৮ এপ্রিল) রাতে স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণকক্ষে থেকে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) সর্বশেষ তথ্য থেকে এসব জানা যায়।

আইইডিসিআরের সর্বশেষ তথ্য মতে, রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এলাকাগুলো হলো- আদাবর, মোহাম্মদপুর, বসিলা, ধানমণ্ডি, জিগাতলা, হাজারীবাগ, সেন্ট্রাল রোড, গ্রিন রোড, শাহবাগ, বুয়েট এলাকা, উর্দু রোড, চকবাজার, লালবাগ, বাবুবাজার, ইসলামপুর, লক্ষ্মীবাজার, নারিন্দা, সোয়ারীঘাট ও ওয়ারী।

এছাড়া কোতোয়ালি, বংশাল, যাত্রাবাড়ী, পুরানা পল্টন, ইস্কাটন, বেইলি রোড, মগবাজার, বাসাবো, রামপুরা, শাজাহানপুর, বাড্ডা, নিকুঞ্জ, আশকোনা, উত্তরা, গুলশান, মহাখালী, তেজগাঁও, কাজীপাড়া, মিরপুর ১০ নম্বর, মিরপুর ১১ নম্বর, মিরপুর ১৩ নম্বর, মিরপুর ১ নম্বর, শাহ আলীবাগ, পীরেরবাগ, টোলারবাগ এবং উত্তর টোলারবাগ।

আইইডিসিআর থেকে জানানো হয়, যেসব এলাকায় পাঁচের অধিক রোগী সেসব এলাকায় ক্লাস্টারভুক্ত কমিউনিটি ট্রান্সমিশন হচ্ছে।

আইইডিসিআর এর তথ্য অনুসারে, রাজধানীর ঢাকার বিভিন্ন এলাকার মধ্যে আদাবরে ১ জন, মোহাম্মদপুরে ৬ জন, বসিলায় ১ জন, ধানমণ্ডিতে ৯ জন, জিগাতলায় ৩ জন, সেন্ট্রাল রোডে ১ জন, গ্রিন রোডে ২ জন, শাহবাগে ১ জন, বুয়েট এলাকায় ১ জন, হাজারীবাগে ১ জন, উর্দু রোডে ১ জন, চকবাজারে ২ জন, লালবাগে ৫ জন, বাবুবাজারে ২ জন, ইসলামপুরে ২ জন, লক্ষ্মীবাজারে ১ জন, নারিন্দায় ২ জন, সোয়ারীঘাটে ৩ জন, ওয়ারীতে ৯ জন, কোতোয়ালিতে ১ জন, বংশালে ১ জন, যাত্রাবাড়ীতে ৫ জন, পুরানা পল্টনে ২ জন, ইস্কাটনে ১ জন, বেইলি রোডে ১ জন, মগবাজারে ১ জন, বাসাবোতে ৯ জন, রামপুরায় ১ জন, শাজাহানপুরে ১ জন, বাড্ডায় ১ জন, নিকুঞ্জে ১ জন, আশকোনায় ১ জন, উত্তরায় ৫ জন, গুলশানে ৬ জন, মহাখালীতে ১ জন, তেজগাঁওয়ে ২ জন, কাজীপাড়ায় ১ জন, মিরপুর ১০ নম্বরে ২ জন, মিরপুর ১১ নম্বরে ২ জন, মিরপুর ১৩ নম্বরে ১ জন, মিরপুর ১ নম্বরে ৮ জন, শাহ আলীবাগে ২ জন, পীরেরবাগে ২ জন, টোলারবাগে ৪ জন ও উত্তর টোলারবাগে ৬ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..