× Banner
সর্বশেষ
সংকট এড়াতে ছয় মাসের প্রয়োজনীয় টিকা মজুত থাকবে -স্বাস্থ্যমন্ত্রী প্রশ্ন ফাঁসের কোনো আশঙ্কা নেই – শিক্ষামন্ত্রী বাংলাদেশ ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয়-স্বরাষ্ট্রমন্ত্রী মানিকগঞ্জে আকস্মিক পরিদর্শনে এসএসসি পরীক্ষার কেন্দ্র শিক্ষামন্ত্রী কাপ্তাই হ্রদে মৎস্য আহরণে নিষেধাজ্ঞা খাদ্য প্রতিমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রদূতের সাক্ষাৎ এসএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে জরুরি ব্রিফিং ডেকেছেন শিক্ষামন্ত্রী বাংলাদেশ একটি নতুন গণতান্ত্রিক অভিযাত্রায় অগ্রসর হচ্ছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী শিক্ষার গুণগতমান নিশ্চিত করার পাশাপাশি দক্ষতাভিত্তিক শিক্ষা বিস্তারে জোর দিতে হবে – প্রতিমন্ত্রী আসন্ন ঈদুল আজহায় নতুন বাসভাড়া কার্যকর হবে – প্রধানমন্ত্রীর উপদেষ্টা

শহিদুজজামান উজ্জ্বল শার্শা প্রতিনিধি

ঢাকায় ডিবির অভিযানে যশোরের টাক মিলন ও বেনাপোলের বাবু খান আটক

Kishori
হালনাগাদ: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
ডিবির অভিযানে যশোরের টাক মিলন ও বেনাপোলের বাবু খান আটক

  • ঢাকায় গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে যশোরের জাহিদ হোসেন ওরফে টাক মিলন এবং বেনাপোলের মাসুদ আক্তার খান বাবুকে আটক করা হয়েছে। শুক্রবার (২০ ডিসেম্বর ২০২৫) রাত আনুমানিক ২টা ৪০ মিনিটে এ অভিযান পরিচালিত হয়।
  • যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ প্রেস ব্রিফিংয়ে জানায়, আটক দুজনই চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী এবং একাধিক হত্যা মামলার আসামি। তারা যশোর শহরের শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত।
  • ডিবি পুলিশ আরও জানায়, জাহিদ হোসেন ওরফে টাক মিলনের বিরুদ্ধে অস্ত্র, মাদক, হত্যা ও চাঁদাবাজিসহ মোট ১১টি মামলা রয়েছে। যশোরের পুলিশ সুপারের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি)-এর নেতৃত্বে এসআই শিবু মন্ডল সঙ্গীয় ফোর্স নিয়ে ডিএমপি ঢাকার রামপুরা থানাধীন জাকের গলির একটি মেস বাসা থেকে তাদের আটক করে।
  • আটক জাহিদ হোসেন ওরফে টাক মিলন (৫২) যশোর কোতোয়ালি থানার পুরাতন কসবা এলাকার শেখ রোস্তম আলীর ছেলে। অপরদিকে, মাসুদ আক্তার খান বাবু (৫২) যশোর জেলার বেনাপোল পোর্ট থানার কাগমারী গ্রামের শহীদুল্লাহ খানের ছেলে।
  • গোয়েন্দা (ডিবি) পুলিশ জানিয়েছে, আটক দুজনকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।


এ ক্যটাগরির আরো খবর..