× Banner
সর্বশেষ
আওয়ামী লীগের আমলে প্রতি বছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার পাচার -প্রধানমন্ত্রী সংসদ অধিবেশনে দুটি বিষয়ে প্রতিবাদ জানিয়ে বিরোধীদলের ওয়াকআউট বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ ভূমি প্রতিমন্ত্রীর বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ টেকসই ও কার্যকর প্রকল্প বাস্তবায়নে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর সরকারী কাজের রড চুরির ঘটনায় দুই বিএনপি কর্মীসহ তিনজন গ্রেপ্তার আগামী ৩০ এপ্রিল সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বেশি দামে তেল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা  চট্টগ্রাম শহরে একজন ব্যক্তিও অনিরাপদে থাকবে না -চসিক মেয়র

ড. ইউনূসকে জবাব দাখিলের নির্দেশ ১৬ই এপ্রিল

admin
হালনাগাদ: শনিবার, ১৮ মার্চ, ২০১৭

বিশেষ প্রতিবেদক : শ্রমিকদের বকেয়া পরিশোধের ১০ মামলায় শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে আগামী ১৬ এপ্রিল জবাব দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। গত বৃহস্পতিবার ঢাকার তৃতীয় শ্রম আদালতের বিচারক সুলতান মাহমুদ এই দিন নির্ধারণ করেন।

আজ শনিবার ঢাকার তৃতীয় শ্রম আদালতের সেরেস্তা সহকারী জামাল উদ্দিন  বিষয়টি জানিয়েছেন। তিনি জানান, গত ১৪ মার্চ এ আদালতে গ্রামীণ টেলিকমের ১০ কর্মী বাদী হয়ে ড. ইউনূসের বিরুদ্ধে ১০টি মামলা করেন।

মামলায় ইতিমধ্যে ড. ইউনূসের ঠিকানায় আদালত থেকে জবাব দাখিলের সমন দেওয়া হয়েছে। এ ছাড়া ড. ইউনূসের বিরুদ্ধে কয়েক মিলিয়ন ডলার বকেয়া রয়েছে বলে শ্রম আইনে ২১৩ ধারা মোতাবেক মামলা করা হয়েছে।

মামলার আরজি থেকে জানা যায়, বাংলাদেশেরসর্ববৃহৎ মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনে এক তৃতীয়াংশ শেয়ার রয়েছে গ্রামীণ টেলিকমের। এই প্রতিষ্ঠানের মুনাফাকর্মীদের মধ্যে বণ্টন করে দেওয়ার আইনি বাধ্যবাধকতা থাকলেও তা দেওয়া হয়নি। সে কারণে এ মামলা করা হয়েছে।

মামলার বিবাদীরা হলেন, গ্রামীণ টেলিকম,গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আশরাফুল হাসান ও এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূস।এ ছাড়া নথিতে দেখা যায়, কর্মীদের পক্ষে আদালতে মামলা পরিচালনা করছেন অ্যাডভোকেট জাফরুল হাসান।


এ ক্যটাগরির আরো খবর..