× Banner
সর্বশেষ
দেশে আন্দোলন শুরু হয়ে গেছে -জামায়াতে আমির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ ও ভারতের মধ্যকার মৈত্রীর মূলে রয়েছে মহান মুক্তিযুদ্ধ – স্পিকার মাঝ রাতে ডাব গাছের চূড়ায় তরুণের কান্ড,উদ্ধার করলো ফায়ার সার্ভিস তথ্যমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ ভারতীয় হাইকমিশনারের বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে বিবিএসকে আন্তর্জাতিক মানে নিয়ে যেতে কাজ চলছে – পরিকল্পনা প্রতিমন্ত্রী ইতিহাসে প্রথমবারের মতো নারী সেনাপ্রধান নিয়োগ দিচ্ছে অস্ট্রেলিয়া সাব-রেজিস্ট্রার বদলি বাণিজ্যে আসিফ নজরুলের সঙ্গে নেপথ্যে রমজান মাইকেল গং নিবন্ধিত বাংলাদেশিদের দ্রুত প্রত্যাবাসনে আইওএমকে অনুরোধ রাষ্ট্রদূতের তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

ড. আর এ গনি চলে গেছেন না ফেরার পথে

admin
হালনাগাদ: শনিবার, ১৬ জানুয়ারী, ২০১৬

স্টাফ রিপোর্টার: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আর এ গনি চলে গেছেন না ফেরার পথে। রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার মধ্যরাতে তার মৃত্যু হয়।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, বৃহস্পতিবার মধ্যরাতে  রাজধানীর স্কয়ার হাসপাতালে তিনি মারা যান।

কিছুদিন আগে হৃদরোগে আক্রান্ত হলে গনিকে বারডেম হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটলে ৭ জানুয়ারি তাকে সেখান থেকে স্কয়ার হাসপাতালে নেয়া হয়। পরদিন রাত থেকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে ‍লাইফ সাপোর্টে ছিলেন তিনি।

জিয়াউর রহমানের সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী গনির বয়স হয়েছিল ৮৯ বছর।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

প্রকৌশলী গনি দীর্ঘদিন ধরে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে ছিলেন।

তিনি তিন মেয়ে, এক ছেলে রেখে গেছেন।

পরিবারের সদস্যরা জানান, রাতে স্কয়ার হাসপাতালে হিমঘরে গনির মরদেহ রাখা হবে। তার এক মেয়ে বিদেশে রয়েছেন, তিনি ফেরার পর দাফন সম্পন্ন হবে।

তার জামাতা ড. আজহারুল ইসলাম খান জানান, গতকাল শুক্রবার বাদ জুম্মা ধানমন্ডির ঈদগাহ জামে মসজিদে প্রথম জানাজা হয়েছে। এবং বনানী কবরস্থানে তার স্ত্রী হোসনে আরা গণির কবরে তাকে দাফন করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..