× Banner
সর্বশেষ
গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে পিটিয়ে গুরুতর আহত জুয়ার টাকাসহ চার জুয়ারি আটক সাপে কাটে গ্রামে, চিকিৎসার ভরসা করতে হয় শহরে বেনাপোলে এস এ পরিবহন কুরিয়ার সার্ভিসের গাড়ি থেকে ২৯ লাখ টাকার চোরাচালান পণ্য আটক উন্নয়নের মানচিত্রে যেন এক ‘বিচ্ছিন্ন দ্বীপ ,পাইকগাছার ঢ্যামসাখালী সড়ক এখন জনদুর্ভোগে পরিনত ব্র্যাক ব্যাংকের অর্থায়নে বাংলাদেশের বৃহত্তম তেলবাহী জাহাজের প্রথম সমুদ্রযাত্রা বিআইডব্লিউটিসিসহ নৌপরিবহনের সকল প্রতিষ্ঠানকে জনবান্ধব ও লাভজনক করার নির্দেশ – নৌপরিবহন মন্ত্রী টেকসই পানি ব্যবস্থাপনায় সঠিক পদক্ষেপ নিতে হবে ‎ -পানিসম্পদ মন্ত্রী মোঘল আমলের মুসা খান মসজিদ সংরক্ষণ ও পুনরুদ্ধার প্রকল্পের উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর সাথে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার বাংলাদেশ প্রতিনিধির সাক্ষাৎ

ডেসটিনির মামলা ৯ মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের

admin
হালনাগাদ: রবিবার, ১৫ জুলাই, ২০১৮

আগামী ৯ মাসের মধ্যে ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিনসহ অন্যদের বিরুদ্ধে করা মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

আজ রোববার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি ড. কে এম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।  হাইকোর্টের দেয়া আদেশ অনুসারে ২০১৯ সালের ১৮ এপ্রিলের মধ্যে মামলা নিষ্পত্তি করতে হবে।

আদালতে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।

ডেপুট অ্যাটর্নি জেনারেল আমিন উদ্দিন মানিক জানান, দুদকের আবেদনের পর ২০১৬ সালের ৩১ আগস্ট এক আদেশে হাইকোর্ট এক বছরের মধ্যে বিচারিক আদালতে মামলাটি নিষ্পত্তির নির্দেশ দিয়েছিলেন। তবে এ সময়ের মধ্যে শেষ না হওয়ায় গত ২৪ জুন সংশ্লিষ্ট আদালতের বিচারক সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল বরাবরে একটি চিঠি পাঠান।

‘বিশেষ মামলা নং ১৭/২০১৬ নিষ্পত্তির লক্ষ্যে সময় বর্ধিতকরণ প্রসঙ্গে’ শীর্ষক সেই স্মারকে বলা হয়, ২০১৬ সালের ৩১ আগস্ট হাইকোর্ট বিভাগ আদেশ প্রাপ্তির তারিখ থেকে এক বছরের মধ্যে এই মামলাটির বিচার কার্যক্রম শেষ করার নির্দেশ দেন। মামলাটি সাম্প্রতিককালে ডেসটিনি মাল্টিপারপাস কোম্পানি লি. কর্তৃক আত্মসাৎকৃত মানিলন্ডারিং এবং অত্যন্ত চাঞ্চল্যকর বড় মামলা। মামলাটিতে ইতোমধ্যেই আসামিদের বিরুদ্ধে চার্জ গঠিত হয়েছে এবং মোট তিনজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। মামলাটির চার্জশিটে মোট ২১৯ জন সাক্ষীর নাম রয়েছে। ফলে সাক্ষ্যগ্রহণ অন্তে মামলাটি চূড়ান্তভাবে নিষ্পত্তির জন্য আরও কমপক্ষে এক বছর সময় বৃদ্ধি করা প্রয়োজন।

২০১২ সালের ৩১ জুলাই কলাবাগান থানায় এ মামলা করে দুদক।

দুদকের আইনজীবী খুরশীদ আলম খান বলেন- ‘এ বিষয়টি রেজিস্ট্রার জেনারেল প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণের পর তিনি সংশ্লিষ্ট বেঞ্চে পাঠান। রোববার আদালত বিষয়টি নিয়ে আমার বক্তব্য জানতে চেয়েছেন। আমি যতুটুক জানি ততটুকু বলেছি। এরপর আদালত ২০১৯ সালের ১৮ এপ্রিলের মধ্যে মামলাটি নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন।’


এ ক্যটাগরির আরো খবর..