× Banner
সর্বশেষ
নোয়াখালীতে যুগল সাহিত্য সভা, বই পর্যালোচনা ও কবিতা পাঠ অনুষ্ঠিত কালীগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক হাওড় অঞ্চলের ছয় জেলায় ৩ মে থেকে ধান ও চাল সংগ্রহ শুরু শ্রমিকরা দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি – ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী শ্রম খাতের সমস্যা সমাধান ও সম্ভাবনার ক্ষেত্র বাড়াতে টিম ওয়ার্কের প্রত্যয় শ্রমমন্ত্রীর প্রাচীন বাংলা শাসনের ইতিহাস শ্রমিকরাই দেশের উন্নয়ন অগ্রযাত্রা ও অর্থনীতির মূল চালিকাশক্তি -রাষ্ট্রপতি মে দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে বিড়ি শ্রমিকদের র‌্যালি ও সমাবেশ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণে বোয়িংয়ের সঙ্গে ১৪টি উড়োজাহাজ ক্রয় চুক্তি স্বাক্ষর অগ্নি-VI ক্ষেপণাস্ত্র কর্মসূচি: চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় ভারত

ডেঙ্গু নিধনে ঢাকার দুই সিটিতে বরাদ্দ ১৫ কোটি টাকা

Kishori
হালনাগাদ: বুধবার, ৭ আগস্ট, ২০১৯

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ২ হাজার ৩৪৮ জন। সরকারি হিসাবে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১৮ জন। তবে গণমাধ্যমের খবরে কয়েকগুণ বেশি মৃত্যুর তথ্য এসেছে।

ডেঙ্গু প্রতিরোধে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনকে ১৫ কোটি টাকা বরাদ্দ দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

আজ বুধবার (৭ আগস্ট) স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ডেঙ্গু মোকাবিলা করার জন্য দুই সিটি করপোরেশনকে সাড়ে সাত কোটি টাকা করে থোক বরাদ্দ দেয়া হয়েছে। অন্যান্য সিটি করপোরেশগুলোর জন্য একটি অঙ্কের টাকা বরাদ্দ করে পাঠানো হয়েছে। সব মিলিয়ে সিটি করপোরেশনগুলোকে মোট ২১ কোটি টাকা এবং পৌরসভাগুলোকে ৩০ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে।

এদিকে সরকারি স্বাস্থ্য অধিদপ্তরের হেল্থ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের তথ্যানুসারে, গেল ১ জানুয়ারি থেকে ৬ আগস্ট পর্যন্ত সারাদেশের হাসপাতালে প্রায় ৩০ হাজার ডেঙ্গু রোগী ভর্তি হন। চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২১ হাজার ৯২১ জন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৭ হাজার ৯৬৮ জন।


এ ক্যটাগরির আরো খবর..