ডুমুরিয়ায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী আটক

মারিয়া আফরিন পায়েল, ডুমুরিয়া, খুলনা।। ডুমুরিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ৩ মাসের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামীকে আটক করেছে। আটক আসামী উপজেলার কুমারঘাটা গ্রামের আনারুল শেখের ছেলে রাজু আহম্মেদ শেখ (২৫)।
থানা পুলিশ সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই রিন্টু চন্দ্র দে সংগীয় ফোর্স নিয়ে গতকাল সন্ধার দিকে উপজেলার সাহস কুমারঘাটা এলাকায় অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত ৩ মাসের পলাতক আসামী সাহস কুমারঘাটা গ্রামের  রাজু আহম্মেদ শেখ (২৫) কে তার বাড়ি থেকে আটক করে।
উল্লেখ্য, ২০১৭ সালে রাজুর স্ত্রী হালিমা বেগম বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে এ মামলা দায়ের করে।  তার পর থেকে রাজু আত্বগোপন করে  ঢাকায় একটি গার্মেন্টসে চাকুরী করছিল। সম্প্রতি ঈদের ছুটিতে গ্রামে বেড়াতে আসলে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ রাজুকে আটক করে আদালতে প্রেরণ করেছেন বলে ওসি মোঃ হাবিল হোসেন জানান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।