ডুমুরিয়ায় উপজেলা পর্য়ায়ে যুব মহিলাদের পোশাক তৈরী প্রশিক্ষণের উদ্বোধন

মারিয়া আফরিন পায়েল, ডুমুরিয়া (খুলনা): খুলনার ডুমুরিয়ায় ১০দিন ব্যাপী উপজেলা পর্য়ায়ে যুব মহিলাদের পোশাক তৈরী প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।

ডুমুরিয়া উপজেলা পরিষদের আয়োজনে ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের বাস্তবায়নে এবং উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প স্থানীয় সরকার বিভাগ এবং জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন (জাইকা)’র সহায়তায় সোমবার (১অক্টোবর) সকালে ডুমুরিয়া মহিলা কলেজ মিলনায়তনে ১থেকে ১০ অক্টোবর পর্যস্ত ১০ দিনের এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহনাজ বেগমের সভাপতিত্তে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা গোলাম মইন উদ্দীন, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান, ইউ ডি এফ কর্মকর্তা রেজাউল করিম ও ডুমুরিয়া শহীদ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ শহিদুল ইসলাম। প্রশিক্ষণে উপজেলার ২৬ জন মহিলা অংশ গ্রহণ করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।