ডুমুরিয়ায় ভূমিমন্ত্রীর ঈদের শুভেচ্ছা বিনিময়

ডুমুরিয়ায় ভূমিমন্ত্রীর ঈদের শুভেচ্ছা বিনিময়

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে আজ খুলনার ডুমুরিয়া উপজেলার উলা ঈদগাহ ময়দানে মুসল্লিদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ।

এসময় ভূমিমন্ত্রী বলেন, মাসব্যাপী সিয়াম সাধনার পর খুশি আর আনন্দের বার্তা নিয়ে আমাদের মাঝে আসে পবিত্র ঈদ-উল-ফিতর। ঈদ সব শ্রেণিপেশার মানুষের মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন। এদিন ধনী ও গরিব নির্বিশেষে সবাই এক কাতারে শামিল হন এবং ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেন। আনন্দঘন পরিবেশে সারাদেশে ঈদ-উল-ফিতর উদ্‌যাপিত হচ্ছে। পিছনের সব গ্লানি দূর করে আমাদের সকলকে সামনের দিকে এগিয়ে যেতে হবে।

এসময় ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন, ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ সুকান্ত সাহা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশরাফ হোসেন, স্থানীয় জনসাধারণসহ ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।

পরে মন্ত্রী ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে ডুমুরিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে স্থানীয় জনগণের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।