অনগ্রসর কৃষি খাত কৃষকরা এখনও অবহেলায়

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) সংবাদদাতা- ফরিদপুরের সালথা উপজেলা অর্থনীতিতে কৃষির গুরুত্ব অপরিসীম। এই এলাকার প্রতিটি মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কৃষির উপর নির্ভরশীল। এখানকার মানুষের প্রধান আয়ের উৎস আসে কৃষি খাত থেকে। জাতীয় আয়ের দ্বিতীয় অবস্থানে থেকেও কৃষি এবং কৃষক অবহেলিত। এখানকার অধিকাংশ মানুষের পেশা কৃষি কাজ।

গ্রামীণ অর্থনীতির উন্নয়নে খাদ্য নিরাপত্তা ও খাদ্যশস্য উৎপাদনে স্বনির্ভরতা অর্জন, দারিদ্র বিমোচন ইত্যাদির মাধ্যমে আর্তসামাজিক এবং টেকসই অর্থনৈতিক উন্নয়নে কৃষি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। কিন্তু কৃষি খাতে কৃষি উন্নয়নে কিছু সমস্যা রয়েছে। সনাতন চাষ পদ্ধতি প্রকৃতি নির্ভরশীলতা, প্রাকৃতিক দূর্যোগ, সার ও বীজ সংকট, নিজ পূজি নির্ভর যান্ত্রিক ব্যবহার এসব কৃষি বিকাশের প্রধান অন্তরায়। তাই অর্থনীতির উন্নয়নের ধারা বিকশিত করতে কৃষকের সমস্যাগুলো বিবেচনায় এনে সমাধান করা কৃষিতে টেকসই উন্নয়নের পূর্ব শর্ত। তাই কৃষি সেবা কার্যক্রম প্রতিষ্ঠানিক রুপদানের বিকল্প নেই। তাই সমস্যাগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ নিলে কৃষি খাত জাতীয় প্রবৃদ্ধির প্রথম স্থানে থাকবে বলে অধিকাংশ মানুষের ধারণা।

সালথার কয়েকজন কৃষক জানান, সার, বীজ, সেচ, যন্ত্র সহজ শর্তে কৃষকদের হাতে পৌছে দিতে হবে। ভাল মানের সার-ঔষুধ বাজার জাত করতে হবে। বন্যা, খরা, ঝড়ে ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে শস্য বীমা চালু করতে হবে। খাল, বিল, ডোবা, নালা খনন করে পানি ধারনের উপযোগী করে তুললে কৃষি খাত আরো উন্নতি হবে। এসব সমস্যাগুলো সমাধান করতে কৃষক বিজ্ঞানভিত্তিক এবং আরো উৎপাদন মূখী করার লক্ষ্যে কৃষি সেবা কার্যক্রম কৃষকের দৌড়গোড়ায় পৌছায় দিতে হবে। যাতে করে কৃষকরা কৃষির সেবা সহজে করতে পারে। উল্লেখিত সমস্যাগুলো সমাধান করতে পারলে জাতীয় আয়ের প্রথম শ্রেনীতে কৃষি অবস্থান করবে তাতে কোন সন্দেহের অবকাশ নেই।

উপজেলা কৃষি অফিসার মোহাম্মাদ বিন ইয়ামিন বলেন, আগের তুলনায় বর্তমানে কৃষকরা ভাল মানের সার-ঔষধ ও উন্নত জাতের বীজ পাচ্ছে। ভাল ফসল উৎপাদণের জন্য নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে। এছাড়াও সরকারীভাবে প্রতি সৃজনে কৃষকদের মাঝে উন্নত জাতের বীজ বিতরণ করা হয়ে থাকে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।