× Banner
সর্বশেষ
এনডিসি প্রতিনিধি দলের বেনাপোল স্থলবন্দর ও আইসিপি পরিদর্শন সবসময় জুলাই যোদ্ধাদের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী সরকারি কর্মচারীদের শৃঙ্খলা জোরদারে নতুন আইন পাস সুখী, সমৃদ্ধ বেটার বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে -প্রধানমন্ত্রী বিভেদ সৃষ্টির অপচেষ্টা সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর   কার্গো পরিবহন কার্যক্রমকে সম্পূর্ণভাবে হয়রানিমুক্ত করা হবে -বিমান মন্ত্রী শ্রমমন্ত্রীর হস্তক্ষেপে নাসা গ্রুপের শ্রমিকদের সড়ক অবরোধ প্রত্যাহার কর্মসংস্থান বাড়াতে ও অর্থনীতি সমৃদ্ধ করতে কাজ করছে সরকার -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী প্রশিক্ষণমূলক প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর করার লক্ষ্যে কাজ করছে সরকার -তথ্যমন্ত্রী পহেলা বৈশাখের শোভাযাত্রার নতুন নামকরণ ‘বৈশাখী শোভাযাত্রা’

ডুমাইন পশ্চিমপাড়ায় মাদক বিরোধী সমাবেশ

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০১৭

মধুখালী প্রতিনিধিঃ ফরিদপুর জেলার মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের ডুমাইন পশ্চিমপাড়া যুব সমাজের ও চেয়ারম্যানের উদ্দ্যোগ ও নেতৃত্বে এক মাদক বিরোধী জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

জানা যায় মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের মধ্যে ডুমাইন গ্রাম একটি শিক্ষিত এবং উন্নত উন্নয়নশীল গ্রাম। তাই ডুমাইন পশ্চিমপাড়া মাদকের ছড়াছড়ি যার কারনে যুব সমাজ দিন দিন ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। সেই লক্ষে গত সোমবার সন্ধ্যা ৭.০০ ঘটিকায় ডুমাইন পশ্চিমপাড়া চৌরাস্তার মোড়ে যুব সমাজের উদ্দ্যোগ ও চেয়ারম্যানের নেতৃত্বে এবং ৩ নং ওয়ার্ডের ইউ.পি সদস্য মোঃ আতিয়ার রহমান শেখের সভাপতিত্বে এই প্রথম এক মাদক বিরোধী সমাবেশের আয়োজন করা হয়। এই মাদক বিরোধী জনসমাবেশে উপস্থিত থেকে বক্তব্য দেন ডুমাইন ইউনিয়নের চেয়ারম্যান শাহ্ মোঃ আসাদুজ্জামান (তপন) এবং বলেন মাদক বিক্রেতা ও মাদক সেবন কারীদের বিভিন্ন উপদেশমূলক পরামর্শ দেন পাশাপাশি উক্ত ব্যক্তিদের উদ্দেশ্যে কড়া হোসিয়ারী বক্তব্য দিয়ে ১৫দিনের মধ্যে সবাইকে স্বাভাবিক জীবনে ফিরে আসার ্আহ্ববান জানান।

ডুমাইন ইউনিয়নের আওয়ামীলীগের বর্তমান সভাপতি শেখ তমিজুর রহমান (পিকুল) বলেন একটি মাদক মুক্ত সমাজ সন্ত্রাস জঙ্গীবাদ ডুমাইন গ্রাম চাই। মধুখালী উপজেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য বীরমুক্তিযোদ্ধা মোঃ রওশন ইসলাম গরীব মোহাম্মাদ (কালসু) বলেন ডুমাইন পশ্চিমপাড়া ডুমাইন গ্রামের পবিত্র মাটি এই মাটিতে আমাদের গ্রামের মুরব্বীরা গোরস্তানে ঘুমিয়ে আসে এ মাটি পবিত্র মাটি বৎসরে ২টা ঈদ আমরা এখানে নামাজ আদায় করি এ মাটিতে জঙ্গী, ইয়াবা, ইনোকটিন, মাদক থাকতে পারে না।

আজকে অনুরোধ, প্রতিহত না হলে আমরা সবাই মিলে মাদকাসক্তদের ধরে থানায় পাঠাবো এই আমাদের শপথ এই আমাদের অঙ্গীকার। এছাড়া আরোও বক্তব্য দেন ডুমাইন আদর্শ পল্লী উন্নয়ন সমবায় সমিতির সাধারণ সম্পাদক এস.এম সোহাগ রানা, মহব্বত হোসেন, মোঃ আখের আলী, জুয়েল শেখ, মোঃ আব্দুল আলীম, সেলিম শেখ, মোঃ মুজাম, মোঃ একেন আলী, সহ প্রমূখ। পরিশেষে ডুমাইন পশ্চিমপাড়া গ্রামের মানুষ দলমত নির্বিশেষে হাফেজ মাওলানা মোঃ রিয়াজুল ইসলাম এর সাথে ঐক্যবদ্ধ হয়ে বলেন আমাদের পাড়ায় কোন নেশা, মাদক, সন্ত্রাস, এবং জঙ্গীবাদের কোন স্থান হবেনা এই অঙ্গীকার স্বীকার করে সভাপতি শত শত মানুষের উপস্থিতিতে মাদক বিরোধী জনসমাবেশ শেষ করেন।


এ ক্যটাগরির আরো খবর..