× Banner
সর্বশেষ
পহেলা বৈশাখে ঐক্য, সম্প্রীতি ও নতুন প্রত্যয়ের আহ্বান রাষ্ট্রপতির দেশবাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী বন অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে পরিবেশ মন্ত্রীর মতবিনিময় অত্যাধুনিক স্পোর্টস ভিলেজসহ আন্তর্জাতিক মানে ফিরছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম তৃণমূলের ক্ষুদ্র উদ্যোগেই গড়ে উঠবে স্বনির্ভর বাংলাদেশ – মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ইংরেজি মাধ্যমে পড়ুয়া মেধাবীদের জন্য বার কাউন্সিল পরীক্ষা যেন ‘কঠিন বাস্তবতা’ না হয়-আইনমন্ত্রী সন্ত্রাস দমনে সক্ষমতা বাড়াতে জার্মানির সহযোগিতা চাইল পুলিশের মহাপরিদর্শক পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সাক্ষাৎ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইইউ দূতের সাক্ষাৎ আগামী হজে বিমানভাড়া কমপক্ষে ২০ হাজার টাকা কমবে : পরিহন ও পর্যটন প্রতিমন্ত্রী

ডেস্ক

ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা -সিইসি

Kishori
হালনাগাদ: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
নির্বাচনের তফসিল ঘোষণা

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক উন্নতি হয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে ঘোষণা করা হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

শনিবার (২৯ নভেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে মক ভোটিং পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এই তথ্য জানান।

সিইসি বলেন, গণভোট নিয়ে সেইভাবে প্রচারণা শুরুই হয়নি এখনো। সরকার এবং ইসি একসঙ্গে মিলে ব্যাপক প্রচারণা চালাবে। সেভাবেই প্রস্তুতি নেওয়া হচ্ছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে সিইসি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক উন্নতি হয়েছে। তিনি উল্লেখ করেন, পুলিশ, আনসার, বিজিবি, র‍্যাব, সেনাবাহিনী অ্যাকটিভলি কাজ করছে। আগেও ছুরি ছিনতাই হয়েছে। কিন্তু এগুলো বিচ্ছিন্ন ঘটনা। পরিস্থিতি এখনের চেয়ে আরও ভালো হবে।

মক ভোটিংয়ের আয়োজন প্রসঙ্গে নাসির উদ্দিন বলেন, আইডিয়াল পরিস্থিতিতে নির্বাচন করতে গেলে কেমন পরিবেশ রাখা দরকার, তার সার্বিক বিষয় দেখতে চেয়েছে ইসি। গত পনের বছরে জনগণ ভোট দেওয়ার প্রক্রিয়া দেখেনি, সেটা দেখাতে এবং ভোট দেওয়ার প্রক্রিয়া জানাতেই এই মক ভোটিংয়ের আয়োজন। একইসঙ্গে দুই ব্যালটে কত সময় লাগছে, তাও দেখা হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..