× Banner
সর্বশেষ
মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালন স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন আজ ২৫ মার্চ বুধবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ মার্চ বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ২৫ মার্চ কলঙ্কিত ও নৃশংসতম গণহত্যার দিন -প্রধানমন্ত্রী ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সুষ্ঠু নির্বাচন ও সুশাসনের সঠিক পথ নির্ধারণ সম্ভব -তথ্যমন্ত্রী ব্রাজিল আর্জেন্টিনার খেলার সিডিউল প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ কর্মকর্তার সাক্ষাৎ বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্যের আহ্বান জানালো বাংলাদেশ এবার সিলেটের আরেক হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ঝটিকা সফর! ভিডিও কলেই হাজিরা খাতা তলব

ডেস্ক

ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের লক্ষ্যেই কাজ করছে সরকার -প্রেস সচিব

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১৬ মে, ২০২৫
ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন

দেশ ভালই চলছে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করেছে, যা আগের চেয়ে ভালো। আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের লক্ষ্যেই প্রধান উপদেষ্টাসহ সকল উপদেষ্টারা কাজ করে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন

শুক্রবার (১৬ মে) বিকেলে মাগুরা প্রেসক্লাব পরিদর্শনকালে এ কথা বলেন তিনি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, আওয়ামী লীগের ব্যাপারে দেশের মানুষের চাহিদা পূরণ হয়েছে এবং তারা সন্তুষ্টি প্রকাশ করেছে। দেশ ভালই চলছে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করেছে, যা আগের চেয়ে ভালো। যে সমস্ত জায়গায় সংস্কার দরকার সে সমস্ত জায়গায় সংস্কারের কাজ চলছে। ইতোমধ্যে ইকোনমিতে বড় ধরনের কিছু সংস্কার করা হয়েছে এবং সামনে আরও হবে।

তিনি বলেন, পলিটিক্যাল সংস্কারের জন্য কনসুলেশন কমিশন অনেকগুলো মিটিং করেছেন এবং ১৫ মে শেষ হয়েছে। অনেকে অস্থির হচ্ছেন। আমরা মনে করি যে, আমাদের কাজ খুব ফোকাস হচ্ছে এবং কাজগুলো সঠিক গতিতে সঠিকভাবেই হচ্ছে।

গণমাধ্যম সম্পর্কে শফিকুল আলম আরও বলেপন, সরকার গণমাধ্যমের স্বাধীনতার কথা বলেছে। সেটা শুধু কথা বলার স্বাধীনতা নয়, গণমাধ্যমের স্বাধীনতার জন্য যারা খাটছেন তাদের ডিগনিফাই লাইফের কথা ভাবছে এবং সেজন্য কাজ করে যাচ্ছি।

মতবিনিময়ে সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান। এ সময় ক্লাবের অর্ধশত প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..