× Banner
সর্বশেষ
Australian Speaker to Visit Bangladesh দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রীর সাথে ডব্লিউএফপি’র কান্ট্রি ডিরেক্টরের সাক্ষাৎ পেট্রোল না থাকায় সবুজ মাঠে সৌরবিদ্যুতের ছোঁয়া, বদলে যাচ্ছে কৃষির চিত্র আল্টিমেটাম রাজপথে দেওয়া যায়, সংসদে নয়, জামায়াত সেক্রেটারিকে স্পিকার তামাক নিয়ন্ত্রণে তরুণদের দাবি সংসদে তুলে ধরা হবে -ববি হাজ্জাজ মৎস্যজীবী থেকে ভোক্তা-সবাইকে জাটকা সংরক্ষণে এগিয়ে আসতে হবে পানিসম্পদ মন্ত্রীর সাথে সাথে চীনের রাষ্টদূতের সাক্ষাৎ খেলাধুলার মাধ্যমে সুস্থ জাতি গঠন করা সম্ভব -যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী একমাত্র বাংলাদেশই জ্বালানি তেলের দাম অপরিবর্তিত -মন্ত্রী ইকবাল হাসান নড়াইলে সড়ক দুর্ঘটনায় মহিলা নিহত 

ডিসি-এসপি’র সামনে হামলা, ককটেল

admin
হালনাগাদ: বুধবার, ৩০ ডিসেম্বর, ২০১৫

অসিত ঘোষ, মাধবদীঃ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। হামলার সময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক ও পুলিশ সুপার। আজ সকাল ১০টার দিকে পৌরসভার ফজলুল করিম কিন্ডারগার্টেন স্কুল কেন্দ্রে এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা নজরুল ইসলামসহ বেশ কয়েকজন। এর আগে কেন্দ্র দখল করে ব্যালটে সিল মারার ঘটনায় ওই কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আওয়ামী লীগের মেয়র প্রার্থী হাজী  মোশাররফ হোসেন এবং কাউন্সিলর প্রার্থী ওবায়দুর রহমান টিটুর সমর্থকরা কেন্দ্র দখলে নিয়ে ব্যালটে সিল মেরে বাক্স ভরার চেষ্টা করেন। পরে তারাই সেখানে হামলা ও ভাংচুর চালায়। বেলা সাড়ে ১১টার দিকে কেন্দ্রে জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ হাসান ও পুলিশ সুপার আমেনা বেগমের উপস্থিতিতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

পরে সেখান থেকে আরেকটি ককটেল অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করা হয়। বেলা পৌনে ১২টার দিকে দুই কর্মকর্তা সেখান থেকে ফিরে যাওয়ার সময় ৫০ গজ দূরে আরও দু’টি ককটেল ফাটানো হয়।


এ ক্যটাগরির আরো খবর..