× Banner
সর্বশেষ
অতীত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার অঙ্গীকার তথ্য মন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই -সমাজকল্যাণ মন্ত্রী বিভিন্ন স্লোগানে বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার যারা জনগণের ভোগান্তির কারণ হবেন তাদের ছাড় দেওয়া হবে না -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী কোরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে -ধর্মমন্ত্রী শিক্ষা খাতে গতি ও জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি -শিক্ষা মন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার  চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে শিগগির দেশব্যাপী অভিযান -স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ডের নির্দেশনা প্রধানমন্ত্রী পহেলা বৈশাখের মধ্যেই ‘কৃষক কার্ড’ চালু করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

ডিম ব্যবহার করুণ চুলের যত্নে

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী, ২০১৬

স্বাস্থ্য ডেস্ক: ডিমের মধ্যে থাকা প্রোটিন চুলের স্বাস্থ্য ভাল রাখতে সাহায্য করে। রুক্ষ চুল সিল্কি করতে, ঘন করতে দুটোই দারুণ উপকারী ডিম। জেনে নিন ডিমের কিছু ঘরোয়া প্যাক।

চুল ঘন করতে

একটা ডিমের সাদা অংশের সঙ্গে এক চা চামচ অলিভ অয়েল মিশিয়ে নিন। এক সঙ্গে ঘন করে ফেটিয়ে নিন। স্ক্যাল্প ও চুলে ভাল করে লাগিয়ে নিন। ১৫ থেকে ২০ মিনিট পর প্রথমে ঠান্ডা পানিতে ধুয়ে তারপর শ্যাম্পু করে নিন।

চুল সিল্কি করতে

এক কাপ দইয়ের সঙ্গে একটা ডিমের কুসুম মিশিয়ে ভাল করে ফেটিয়ে নিন। এই প্যাক চুলে লাগিয়ে ২০ মিনিট রাখুন। ঠান্ডা পানিতে ধুয়ে ফেলুন। চুল থেকে আঁশটে গন্ধ বেরোলে হালকা শ্যাম্পু করে নিন।

কন্ডিশনার

একটা ডিমের কুসুমের সঙ্গে এক টেবিল চামচ অলিভ অয়েল মেশান। ভাল করে ফেটিয়ে নিন। এর সঙ্গে হালকা গরম পানি মিশিয়ে পাতলা করে নিন। চুল শ্যাম্পু করার পর এই কন্ডিশনার গোটা চুলে লাগান। চুলের ডগা বেশি শুষ্ক হয়ে যায়। তাই ডগায় ভাল করে লাগাবেন। কিছুক্ষণ রেখে পানি দিয়ে ধুয়ে ফেলুন।

রুক্ষ চুলের প্যাক

একটা ডিমের কুসুমের সঙ্গে এক টেবিল চামচ মধু, এক টেবিল চামচ দই, আধ চা চামচ নারকেল তেল বা আমন্ড তেল মিশিয়ে প্যাক তৈরি করে নিন। এই প্যাক চুলে ভাল করে লাগান। দু’ ঘণ্টা পর ধুয়ে ফেলুন। এই প্যাক লাগালে চুল নরম হবে।


এ ক্যটাগরির আরো খবর..