× Banner
সর্বশেষ
মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক বাণিজ্যমন্ত্রীর; যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান যেসব এলাকায় দমকা বা ঝড়ো হাওয়ার আশঙ্কা ঝোড়ো হাওয়া ও বৃষ্টির সতর্কতা: দেশের সাত অঞ্চলে ৬০ কিমি বেগের দমকা হাওয়ার আশঙ্কা পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল: বিজেপির ঐতিহাসিক জয়, তৃণমূলের বড় ধাক্কা ভবানীপুর ফলাফল: রাজনৈতিক প্রচার না বাস্তবতা? ঘরের কাজের মহিলা থেকে বিধায়ক: আউসগ্রামে এক প্রতীকী রাজনৈতিক বার্তা ভবানীপুরে চমক: শুভেন্দু অধিকারীর জয়, নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত আজ ৫ মে বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৫ মে মঙ্গলবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে পশ্চিমবঙ্গের নির্বাচনী ফলাফল: বাংলাদেশ-ভারত সম্পর্কে প্রভাব পড়বে না -পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী বুলবুলি আটক

Kishori
হালনাগাদ: শনিবার, ১ জুন, ২০১৯

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে বিশেষ অভিযান চালিয়ে ৩১ গ্রাম হেরোইনসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী মোছা: বুলবুলি বেগম বুলি (৩০) কে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। শুক্রবার বিকেলে উপজেলার কাশিমপুর ইউনিয়নের চকাদিন আলোপাড়া তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। শনিবার তাকে জেল হাজতে পাঠনো হয়েছে।

আটককৃত মেছা: বুলবুলি বেগম বুলি উপজেলার চকাদিন আলোপাড়া গ্রামের দুলাল হোসেনের স্ত্রী। এই বুলবুলির বিরুদ্ধে রাণীনগর থানায় একাধিক মাদক মামলা রয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।

ডিবি পুলিশের এসআই মিজান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে ৩১ গ্রাম হেরোইনসহ তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে রাণীনগর থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। শনিবার তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..