× Banner
সর্বশেষ
রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জামায়াতে আমিরের প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে ভোট দিলেন তারেক রহমান দেশের সবচেয়ে ব্যয়বহুল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু আজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আজ ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ১১ দলীয় জোট প্রার্থী ভোটারদের মাঝে টাকা বিতরণ করছেন: শামা ওবায়েদ ভোটকেন্দ্রে দায়িত্বরত পুলিশ সদস্যদের পোশাকে গোপন ক্যামেরা ফরিদপুর-২ এ ভোটের আগে উত্তেজনা, সংবাদ সম্মেলনে গুরুতর অভিযোগ ১১ জোট প্রার্থীর ভোটের আগের দিন দোয়া-মোনাজাতে জাপা প্রার্থী রায়হান জামিল

ডেস্ক

কেন ভেঙ্গে ফেলা হচ্ছে ডিপজল এর সিনেমা হল? 

Dutta
হালনাগাদ: মঙ্গলবার, ৪ জুন, ২০২৪
ডিপজল এর সিনেমা হল

রাজধানীর প্রবেশ মুখে গাবতলীতে ঢাকার বেশ পুরনো সিনেমা হল ‘পর্বত’ এর অবস্থান। এটির মালিক চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। মিরপুর-গাবতলি এলাকার সিনেপ্রেমিদের জন্য এটি ছিলো অন্যতম বিনোদন কেন্দ্র। কেন ভেঙ্গে ফেলা হচ্ছে ডিপজল এর সিনেমা হল?

তবে জানা গেছে, অভিনেতা, প্রযোজক ও শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ডিপজলের মালিকানাধীন এই সিঙ্গেল স্ক্রিন এবার ভেঙে ফেলার সিদ্ধান্ত হয়েছে। তৈরি হচ্ছে বড় শপিং মল। আনন্দের খবর হলো, ডিপজল এই শপিং মলে গড়ে তুলবেন তিন স্ক্রিনের অত্যাধুনিক মাল্টিপ্লেক্স।

হল ভেঙে ফেলার সত্যতা নিশ্চিত করেছেন ডিপজল। সঙ্গে প্রকাশ করেন বিরক্তিও। তিনি বলেন, ‘সিনেমা হল ভেঙে ফেলার খবরটি সঠিক। কিন্তু অনেকে গোটা বিষয়টা না জেনেই সমালোচনা শুরু করছেন।

বিষয়টি হলো, পর্বত সিনেমা হল ভেঙে মার্কেট তৈরি হলেও সেখানে সিনেমা হলও থাকছে। আমরা পরিকল্পনা করেছি, ভবনের টপ ফ্লোরে তিনটি হল নিয়ে একটি আধুনিক মাল্টিপ্লেক্স তৈরি করার।’

ডিপজল জানান, অনেক দিন ধরে এই হল বন্ধ আছে। ভবনটিও বেশ নাজুক। তাই সেটা ভেঙে নতুন করে ভবন তোলার সিদ্ধান্ত হয়েছে।

গড়ে তোলা হবে শপিং মল। তবে কম খরচে দর্শক যেন মাল্টিপ্লেক্সে সিনেমা দেখতে পারে, সেই পরিকল্পনাও রয়েছে তার।

দেশে ক্রমশ বিলুপ্তির পথে সিঙ্গেল স্ক্রিনের প্রেক্ষাগৃহ। মোট মিলিয়ে ৫০টির মতো সিঙ্গেল স্ক্রিন টিকে আছে। যেটি দুই দশক আগেও ছিলো হাজারের বেশি। টিকে থাকা সিঙ্গেল স্ক্রিনগুলোও দর্শক খরায় ভুগছে বছরজুড়ে। মূল কারণ, হলের খারাপ পরিবেশ আর ভালো সিনেমার অভাব।


এ ক্যটাগরির আরো খবর..