× Banner
সর্বশেষ
স্বাধীনতা দিবসের শিক্ষা নিয়ে দেশের কল্যাণে আত্মনিয়োগ করার আহবান প্রধানমন্ত্রীর স্বাধীনতার অপূর্ণ স্বপ্নগুলো পূরণ করতে হবে -রাষ্ট্রপতি কৃষিমন্ত্রীর সাথে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস সম্প্রীতির বন্ধনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালন স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন আজ ২৫ মার্চ বুধবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ মার্চ বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ২৫ মার্চ কলঙ্কিত ও নৃশংসতম গণহত্যার দিন -প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

ডিজিটাল বিপ্লব কৃষিতে বিপুল সম্ভাবনার দ্বার উন্মোচিত করেছে-টেলিযোগাযোগ মন্ত্রী

ACP
হালনাগাদ: রবিবার, ১৪ আগস্ট, ২০২২
ডিজিটাল বিপ্লব কৃষিতে বিপুল সম্ভাবনার দ্বার উন্মোচিত

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, পৃথিবীতে চারটি শিল্প বিপ্লবের আগে কৃষি সভ‌্যতার যুগ শেষ হয়ে গেলেও ডিজিটাল বিপ্লবের ধারাবাহিকতায় কৃষিতে বিপুল সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। ডিজিটাল প্রযুক্তির সুযোগ কাজে লাগিয়ে কৃষি ও মৎস‌্যখাতে বৈপ্লবিক পরিবর্তনে আমাদের কাজ করার সুযোগ এসেছে।

তিনি ময়মনসিংহ অঞ্চলের উর্বর মাটিকে কৃষি ও মৎস‌্য চাষে ডিজিটাল কৃষি বিপ্লবে রূপান্তরে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠকসহ সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

মন্ত্রী গতকাল ময়মনসিংহ বিভাগ সমিতি ঢাকার উদ্যোগে ডিজিটাল প্লাটফর্ম আয়োজিত বিশিষ্ট সমাজ সেবক মো: আনিসুর রহমান খানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মরণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান জানান। মোস্তাফা জব্বার এডভোকেট আনিসুর রহমান খানের দৃঢ়তা, আদর্শ এবং অবদান দৃষ্টান্ত হয়ে থাকবে উল্লেখ করে বলেন, ময়মনসিংহ বিভাগ আন্দোলনের এই নেতা তাঁর কর্মের মাঝে চির অম্লান হয়ে থাকবেন।

বিশিষ্ট টিভি ও নাট্য ব্যক্তিত্ব, ময়মনসিংহ বিভাগ সমিতি ঢাকার সভাপতি ম. হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে সাংস্কৃতিক বিষয়ক প্রতিমন্ত্রী কে. এম খালিদ, বৃহত্তর ময়মনসিংহ সমিতি ঢাকার সভাপতি মো: আবুল কালাম আজাদ, সাবেক সি. সচিব আবদুস সামাদ প্রমুখ বক্তৃতা করেন।

বীর মুক্তিযোদ্ধা মোস্তাফা জব্বার মহান মুক্তিযুদ্ধে আনিসুর রহমান খানের অবদান তুলে ধরে বলেন, তিনি তাঁর কাজের মাধ্যমে বেঁচে থাকবেন। ময়মনসিংহ ব্রিটিশ ভারতের সর্ববৃহৎ জেলা হলেও নানা কারণে ময়মনসিংহ অঞ্চল অবহেলিত। সম্মিলিত উদ্যোগে ময়মনসিংহ একটি ডিজিটাল কৃষি অঞ্চল হিসেবে প্রতিষ্ঠার মাধ্যমে আনিসুর রহমানের আন্দোলনকে বাস্তবায়িত করার আহ্বান জানান মন্ত্রী। তিনি আরো বলেন, আইওটি প্রয়োগ করে কৃষি ও মৎস‌্যখাত অত‌্যন্ত লাভজনক করা সম্ভব।

সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আনিসুর রহমানের জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, তাঁর মতো একজন মানুষ বড় প্রয়োজন।  পরে মরহুমের আত্মার শান্তি কামনা করে মোনাজাত করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..