× Banner
সর্বশেষ
লিবিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক ক্ষমতা নয় মানুষের সেবা এই অঙ্গীকার ধারন করে নিরলসভাবে এগিয়ে চলেছেন মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ শেখ হাসিনা ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে – আইনমন্ত্রী ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৯, উদ্ধার বিদেশি পিস্তল-গুলি,ম্যাগাজিন, মোবাইল ফোন ও একটি সুইচ গিয়ার চাকু বেজার বিদ্যুৎ নেটওয়ার্ক স্থাপনে ২১১ কোটি টাকার ব্যয় অনুমোদন প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ইউনেস্কোর সঙ্গে অংশীদারত্ব আরও শক্তিশালী করতে চায় বাংলা‌দেশ বেনাপোল পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী মফিজুর রহমান পিন্টুর গণসংযোগ বেনাপোল দৌলতপুর সিমান্ত থেকে ১৬৯ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার অপরাধীদের কোনো রাজনৈতিক পরিচয় নেই, অন্যায় করলে কঠোর ব্যবস্থা: হাটহাজারীতে আইনশৃঙ্খলা সভায় প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় বিএনপি নেতার জামিন

Kishori
হালনাগাদ: সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
ডিজিটাল নিরাপত্তা আইন

বিএনপির কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য শিল্পপতি এস সরফুদ্দিন আহম্মেদ সান্টু ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন।

মামলার দায়েরের আগ থেকে বিদেশে অবস্থানরত কেন্দ্রীয় বিএনপি নেতা সরফুদ্দিন আহম্মেদ সান্টু সোমবার দুপুরে বরিশাল সাইবার ট্রাইব্যুনালে হাজির হয়ে জামিনের প্রার্থনা করেন। আদালতের বেঞ্চ সহকারী নাজমুল হাসান জানান, ট্রাইব্যুনালের বিচারক গোলাম ফারুক তার (সান্টু) জামিন মঞ্জুর করেছেন। এছাড়া আসামি সরফুদ্দিন আহম্মেদ সান্টু মামলা থেকে অব্যাহতির জন্য আবেদন করেন। ওই আবেদনের শুনানির দিন ধার্য করা হয়েছে বলেও বেঞ্চ সহকারী উল্লেখ করেন।

সূত্রমতে, এস সরফুদ্দিন আহমেদ সান্টু ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ আসনের ২০ দলীয় ঐক্যজোটের প্রার্থী ছিলেন। এছাড়া তিনি বরিশালের উজিরপুর উপজেলা বিএনপির আহবায়ক। বিএনপি নেতার আইনজীবী হাফিজ উদ্দিন আহমেদ বাবলু বলেন, যে ধারায় মামলা করা হয়েছে। সে ধারা জামিনযোগ্য। তাই বিচারক তাকে জামিন দিয়েছেন।
তিনি আরও বলেন, মামলার বাদি দেখেননি কিংবা তার কথা শুনেননি। শোনা কথার ভিত্তিতে রাজনৈতিকভাবে হয়রানি করতে মামলা করা হয়েছে। তাই মামলা থেকে বিএনপি নেতা সরফুদ্দিন আহম্মেদ সান্টু অব্যাহতি চেয়েছেন। অব্যাহতির আবেদনের শুনানি আগামী ১ অক্টোবর হবে।

মামলার বরাতে বেঞ্চ সহকারী জানান, ২০১৯ সালের ২৪ সেপ্টেম্বর উজিরপুর মডেল থানায় মামলাটি দায়ের করেন উপজেলার গুঠিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আতাহার আলী খান। মামলায় একমাত্র সরফুদ্দিন আহম্মেদ সান্টুকে আসামি করা হয়। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মোবাইল ফোনালাপের মাধ্যমে আক্রমণাত্মক তথ্য উপাত্ত প্রেরণ করে আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর উপক্রম করাসহ সহায়তার অভিযোগ আনা হয়।

উজিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) হেলাল উদ্দিন মামলায় আনা অভিযোগ তদন্ত করে বিএনপি নেতা এস সরফুদ্দিন আহম্মেদ সান্টুকে অভিযুক্ত করে ২০১৯ সালের ১৫ মে আদালতে চার্জশিট জমা দেয়। বেঞ্চ সহকারী নাজমুল হাসান বলেন, বর্তমানে মামলা চার্জ গঠনের পর্যায়ে ছিলো।


এ ক্যটাগরির আরো খবর..