× Banner
সর্বশেষ
শিবচরে এক্সপ্রেসওয়েতে যানবাহনে প্রকাশ্যে চাঁদাবাজী, ছাত্রদল নেতার প্রতিবাদ সরাসরি জাহাজ চলাচল চালুর বিষয়ে মালদ্বীপের সঙ্গে আলোচনা স্বামীকে বাঁচাতে পানিতে নববধূর ঝাঁপ, দুজনেরই মৃত্যু দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি – শ্রম মন্ত্রী নড়াইলের লোহাগড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কর্তন পাইকগাছায় বোয়ালিয়া ব্রিজ সড়ক চরম নাজেহাল ; খানাখন্দে ঝুঁকি নিয়ে চলছে হাজারো মানুষ মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬ উপলক্ষে রচনা প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান মাদারীপুরে ডাল গবেষণা কেন্দ্রে প্রকল্পের কাজ না করে পুরো বিল আত্মসাৎ, ঘটনাস্থলে এমপি বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হতে চান ইমদাদুল হক ইমদাদ  শ্যামনগরে আন্তর্জাতিক ম্যানগ্রোভ দিবস উৎযাপন

ডিজিটাল ডাকঘর রূপান্তরে নির্মিত হচ্ছে মেইল প্রসেসিং সেন্টার

Kishori
হালনাগাদ: সোমবার, ১ এপ্রিল, ২০১৯

বাংলাদেশ ডাক অধিদপ্তর কে ডিজিটাল ডাকঘরে রূপান্তরের অংশ হিসেবে মেইল প্রসেসিং ও লজিস্টিক সার্ভিস সেন্টার নির্মিত হচ্ছে।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনাব মোস্তাফা জব্বার এই কর্মসূচির অংশ হিসেবে আজ ঢাকায় তেজগাঁওয়ে ডাক অধিদপ্তরের মেইল প্রসেসিং সেন্টারে ১৪ টি মেইল প্রসেসিং ও লজিস্টিক সেন্টার সার্ভিসের নির্মাণ কাজের ফলক উন্মোচন করেন।

ডাক অধিদপ্তরের মহাপরিচালক সুশান্ত কুমার মন্ডলসহ ডাক অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।

মেইল প্রসেসিং সেন্টারসমূহ নির্মিত হলে তারাতারি ও নিরাপদভাবে ডাক বাছাই করা সম্ভব হবে। এর ফলে দেশের শহর ও পল্লী অঞ্চলে দ্রুত ডাকসেবা পৌঁছানো যাবে।

নির্মিতব্য প্রসেসিং সেন্টারগুলো হচ্ছে তেজগাঁও, ঢাকা,চট্টগ্রাম, গোপালগঞ্জ, ঈশ্বরদী,পাবনা, রাজশাহী, খুলনা, হবিগঞ্জ, দিনাজপুর রংপুর কুষ্টিয়া কুষ্টিয়া,যশোর, বরিশাল নোয়াখালী এবং ময়মনসিংহ।


এ ক্যটাগরির আরো খবর..