× Banner
সর্বশেষ
বজ্রাঘাতজনিত প্রাণহানি কমাতে সচেতনতা ও প্রযুক্তিনির্ভর কার্যক্রম বাস্তবায়ন করছে সরকার ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুযোগ আইনে নাই, শুধু অনুরোধ করা যায় – স্বরাষ্ট্রমন্ত্রী বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও উপসর্গে মৃত্যু ৮ পুলিশকে জনবান্ধব বাহিনীতে রূপান্তর ঘটাতে পেরেছি – স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদে‌শিদের জন্য মরিশাসের বন্ধ শ্রমবাজার পুনরায় চালু হতে যাচ্ছে ১০০ দিনে ৬০৫ খুন, ১৯৬ অপহরণ, সংসদে রুমিন ফারহানার ক্ষোভ বাজেট বাস্তবায়ন ও ককাস গঠনে চিফ হুইপের সঙ্গে মার্কিন কর্মকর্তার সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ; এলডিসি উত্তরণে স্পেনের সমর্থন চাইলেন প্রতিমন্ত্রী অ্যাক্রেডিটেশন দেশের শিল্পখাতকে বৈশ্বিক প্রতিযোগিতায় টিকিয়ে রাখার শক্তিশালী হাতিয়ার – প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক

‘ডিজিটাল কারেন্সি’ চালুর সুযোগ বাড়ছে

admin
হালনাগাদ: বুধবার, ২ মার্চ, ২০২২
‘ডিজিটাল কারেন্সি’ চালুর সুযোগ বাড়ছে

তথ্যপ্রযুক্তি খাতের বিকাশ ঘটায় দেশে ‘ডিজিটাল কারেন্সি’ চালুর সুযোগ বাড়ছে। অর্থনীতিবিদ ও প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, কেন্দ্রিয় ব্যাংকের নিয়ন্ত্রণে দেশে ইলেকট্রনিক কারেন্সির প্রচলন করা সম্ভব হলে আর্থিক লেনদেনে স্বচ্ছতা বাড়বে; সঙ্কুচিত হবে দুর্নীতির সুযোগও।

২০১৯ সালে দেশে ডিজিটাল লেনদেনের হার ছিল প্রায় ৩০ শতাংশ। মাত্র দুই বছরের ব্যবধানে যা উন্নীত হয়েছে ৪৩ শতাংশে।

কেনাকাটা, সরকারি ভাতা গ্রহণ, শিক্ষার্থীদের উপবৃত্তি, টিকিট ক্রয়-বিক্রয়, বীমা প্রিমিয়াম, মোবাইল ফোন রিচার্জসহ বিভিন্ন ধরনের আর্থিক লেনদেনে ব্যবহার হচ্ছে ডিজিটাল মাধ্যম।

এমন প্রেক্ষাপটে অর্থনীতিবিদরা বলছেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাত সম্প্রসারিত হওয়ায় সুযোগ এসেছে ডিজিটাল কারেন্সি প্রচলনের। নগদ বা নোটের পাশাপাশি ইলেকট্রনিক মুদ্রা চালুর পক্ষে তারা।

ডিজিটাল কারেন্সি বা ইলেকট্রনিক মুদ্রা চালু হলে একদিকে যেমন নোট ছাপানোর খরচ কমবে; অন্যদিকে দ্রুত নিস্পত্তি হবে লেনদেন। বাড়বে স্বচ্ছতাও। এছাড়া দুর্নীতি বা আর্থিক অপরাধ কমে আসবে বলে মত বিশেষজ্ঞদের।

ইলেকট্রনিক মুদ্রা চালুর বিষয়ে বাংলাদেশ ব্যাংককের প্রস্তুতি শুরুর পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

পার্শ্ববর্তী দেশ ভারত ২০২৩ সালে ডিজিটাল কারেন্সি চালুর ঘোষণা দিয়েছে। এর আগে চীনও এই কারেন্সি চালু করেছে।


এ ক্যটাগরির আরো খবর..