× Banner
সর্বশেষ
দিল্লি বিক্ষোভের পর মোদি সরকারের কাছে রাহুল গান্ধীর ৫ দফা দাবি ইরান যুদ্ধের পেছনে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার: পেন্টাগন প্রধান কোটালীপাড়ায় রুদ্রিকা দে রিংকি’র অন্নপ্রাশন ও ভাগবত পাঠ অনুষ্ঠিত টানা বৃষ্টিতে রাজধানীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী আজ বিশ্ব মস্তিষ্ক দিবস (World Brain Day), জেনে নিন মানিসক স্বাস্থ্য ভালো রাখার টিপস ১৭ জেলার নদীবন্দরে ঝড়ের সতর্কতা, দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস আজ বুধবার (২২ জুলাই) আপনার রাশিফলে কী রয়েছে আজ ২২ জুলাই  বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ সড়ক দুর্ঘটনায় প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান সেতুমন্ত্রীর

ডিএসইর নতুন এমডি মাজেদুর রহমান

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩০ জুন, ২০১৬

অর্থনৈতিক প্রতিবেদকঃ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে কাজী আবু মোহাম্মদ মাজেদুর রহমানকে অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

গতকাল বুধবার বিকেলে বিএসইসির ৫৭৯তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

দেশের প্রধান শেয়ারবাজার ডিএসইর পরিচালনা পর্ষদের সুপারিশের পরিপ্রেক্ষিতে কে এ এম মাজেদুর রহমানকে ডিএসইর এমডি হিসেবে নিয়োগ দেওয়ার বিষয়টি কমিশন অনুমোদন করল।

ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড (বোর্ড অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন) রেগুলেশন, ২০১৩-এর সংশ্লিষ্ট প্রবিধানগুলো পরিপালনসাপেক্ষ তাঁকে নিয়োগ দেওয়া হয়েছে।

এর আগে মাজেদুর রহমান প্রিমিয়ার ব্যাংকের এমডি ছিলেন। ১৯৮১ সালে গ্রিন্ডলেজ ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার হিসেবে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। তাঁর কর্মময় জীবনে দেশ-বিদেশের বিভিন্ন ব্যাংকে দীর্ঘ ৩৫ বছরের ব্যাংকিং অভিজ্ঞতা রয়েছে। তিনি ১৯৮৫ সালে লন্ডনে গ্রিন্ডলেজ ব্যাংকের গ্রুপ অডিট বিভাগে নিয়োগ পান। গ্রিন্ডলেজ ব্যাংকের বিভিন্ন পর্যায়ে বাংলাদেশ, আরব আমিরাত, অস্ট্রেলিয়া ও ভারতের দায়িত্ব পালন করেন তিনি।

মাজেদুর রহমান দুবাইয়ের মাশরেক ব্যাংকেও দায়িত্ব পালন করেন। এসএমই ব্যবসায় অর্থায়ন, ই-ব্যাংকিং, অলটারনেট ডেলিভারি চ্যানেল ও ব্যাংকিং কার্যক্রমে আধুনিক প্রযুক্তির ব্যবহারেও বিশেষ অবদান রয়েছে তাঁর।

মাজেদুর রহমান বাংলাদেশে ব্যাংক আল-ফালাহর প্রথম কান্ট্রি হেড হিসেবে দায়িত্ব পালন করেছেন। প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগ দেওয়ার আগে তিনি এবি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।

চলতি বছরের ১৩ এপ্রিল মেয়াদ শেষ হয় ডিএসইর সাবেক এমডি স্বপন কুমার বালার। এতে পদটি খালি হয়। এ পদের জন্য এপ্রিল মাসের শুরুতে প্রথম দফায় বিজ্ঞপ্তি প্রকাশ করে ডিএসই। বিজ্ঞপ্তিতে আগ্রহী প্রার্থীদের ১৭ এপ্রিলের মধ্যে ডিএসই চেয়ারম্যান বরাবর আবেদন করতে বলা হয়। দ্বিতীয় ধাপের বিজ্ঞপ্তিতে আগ্রহী প্রার্থীদের ১৫ মের মধ্যে আবেদন করতে বলা হয়।


এ ক্যটাগরির আরো খবর..