× Banner
সর্বশেষ
স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সেবা প্রোভাইডারদের গতিবিধি মনিটরিং করা হবে -ভূমিপ্রতিমন্ত্রী আজ শুক্রবার (২২মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২২ মে (শুক্রবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে “ভূমি সেবা কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটি একটি মনস্তাত্ত্বিক বিষয়” – ভূমি প্রতিমন্ত্রী যুবদল নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শার্শায় মানববন্ধন জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ – পররাষ্ট্র প্রতিমন্ত্রী ICESCO আয়োজিত মন্ত্রীদের উচ্চ-পর্যায়ের সংলাপে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ উর্দুভাষী জনগোষ্ঠীর নাগরিক সুবিধা ও স্থায়ী আবাসনের দাবি নিয়ে কাজ করবে সরকার – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমসহ কৃষিপণ্য রপ্তানির সকল বাঁধা দূর করা হবে – কৃষিমন্ত্রী রামিসা হত্যা ও ধর্ষণ মামলার চার্জশিট সংক্ষিপ্ত সময়ের মধ্যে দাখিলের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

ডিএনসিসির প্রার্থী চুড়ান্ত করতে বিএনপির স্থায়ী কমিটির বেঠক

admin
হালনাগাদ: শনিবার, ১৩ জানুয়ারী, ২০১৮

নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) দলীয় প্রার্থী চূড়ান্ত করতে দলের স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে বৈঠকে বসেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

শনিবার রাত ৯টা ৪০ মিনিটে চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে।

খালেদা জিয়ার সভাপতিত্ব বৈঠকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, লে. জে. (অব.) মাহবুবুর রহমান, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, আবদুল মঈন খান, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, গয়েশ্বর চন্দ্র রায় ও নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রমুখ উপস্থিত রয়েছেন।

বৈঠকে আগামী ২৬ ফেব্রুয়ারি ডিএনসসির উপ-নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করতে স্থায়ী কমিটির সদস্যদের মতামত জানতে চাইবেন খালেদা জিয়া। খালেদা পছন্দের প্রার্থীই ২০ দলীয় জোটের প্রার্থী হিসেবে সরকার সমর্থিত প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এছাড়া, সরকারের ৪ বছর পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া প্রধানমন্ত্রীর বক্তব্য, বকশীবাজারে চলমান দুটি মামলা, চলমান রাজনৈতিক পরিস্থিতি ও দাবি আদায়ে ভবিষ্যৎ কর্মসূচি-সংক্রান্ত বিষয়ে আলাপ-আলোচনা করা হবে বলে জানা গেছে।


এ ক্যটাগরির আরো খবর..