× Banner
সর্বশেষ
দেশে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু সংসদে ‘বগুড়া বিশ্ববিদ্যালয় বিল’ উত্থাপন শান্তিমিশনে বাংলাদেশের অংশগ্রহণ আরো জোরদারের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর দুর্যোগ ব্যবস্থাপনা ও মানবিক সহযোগিতা জোরদারে যুক্তরাজ্য ও আইআরসির সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর গণতন্ত্র শক্তিশালী করতে সহযোগিতার আশ্বাস যুক্তরাজ্যের জুলাই শহীদ জাহিদের মাকে চাকরির আশ্বাস প্রধানমন্ত্রীর সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী যশোর-নড়াইল মহাসড়কে বিজিবি অভিযানে ১ কোটি ২০ লক্ষ টাকা মূল্যের চারটি সম্পন্ন এবং একটি অর্ধেক স্বর্ণবারসহ আটক-১ বেনাপোলে মানবপাচারের শিকার ও ঝুঁকিপূর্ণ অভিবাসীদের জন্য অন্তর্বর্তীকালীন আশ্রয়কেন্দ্র ‘হাফওয়ে হোম’ উদ্বোধন স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ ও উদ্যোক্তাবৃত্তির ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর

ডা. সিরাজুল ইসলাম মেডিকেলে কলেজ ও হসপিটালে মৃত সনদপত্র প্রদানের প্রশিক্ষণ কর্মসূচি

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৪ অক্টোবর, ২০১৮

বৃহস্পতিবার ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ এন্ড হসপিটালে ৬ দিন ব্যাপী ‘মেডিকেল সার্টিফিকেট অফ কসেস অফ ডেথ ’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচি শেষ হয়েছে।
গত শনিবার শুরু হওয়া এ ছয় দিন ব্যাপী কর্মসূচিতে ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ এন্ড হসপিটালের বিভিন্ন বিভাগের ১৬৭জন চিকিৎসক প্রশিক্ষণ নেন।
প্রশিক্ষণ কর্মসূচির সমাপনি দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজের প্রিন্সপাল ও বাংলাদেশ আওয়ামীলীগের পেশাজীবী চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) মহাসচিব অধ্যাপক ডা. এমএ আজিজ।
এসময় অধ্যাপক ডা. এমএ আজিজ বলেন, বিশ্বায়নের যুগে বাংলাদেশ স্বাস্থ্য সেবা ডিজিটাইলড করার লক্ষে কাজ করছে বর্তমান সরকার। চিকিৎসা ক্ষেত্রে বাংলাদেশ সরকার ২০১৪ সালেই ডিজিটাল যুগে প্রবেশ করেছে। যার কারণে বাংলাদেশের চিকিৎসা বিভাগে সারা বিশ্বে রোল মডেলে পরিণত হয়েছে।
তিনি বলেন, স্বাস্থ্য সেক্টরে বাংলাদেশ সরকার একটি বড় কাজ ডাটা বেজ করার লক্ষ্য দেশের মানুষের বিভিন্ন রোগের ধরণ ও মৃত্যুর কারণগুলো সংগ্রহ করে চলেছে।তার অংশ হিসেবে বাংলাদেশ সরকার কয়েকটি সহযোগী আন্তর্জাতিক সংগঠনের সহযোগিতা নিয়ে বাংলাদেশের মৃত্যুর প্রকৃত কারণগুলো ডাটাবেজ আকারে সংগ্রহের কাজ করছে। দেশের রোগীদের রোগের ধরণ ও কারণ জানা থাকলে রােেষ্ট্রর স্বাস্থ্য সেবার মানোন্নয়ন করা সম্ভব হবে।
তরুণ চিকিৎসকদের উদ্দেশ্যে অধ্যাপক ডা. এমএ আজিজ বলেন, দরদী মন নিয়ে চিকিৎসকরা রোগীর সেবা করবেন। ডিজিটাল স্বাস্থ্য সেবার গুরুত্বর্পূণ অংশ হল রোগীর বিষয়ে তথ্য সংগ্রহ করা। যখন চিকিৎসকরা রোগীর বিষয়ে তথ্য জানাতে চাইবে তখন চিকিৎসকদেও প্রতি ধারণাও বদলে যাবে। চিকিৎসকদের তারা আপন ভাববে।চিকিৎসকদের সবচেয়ে গুরুত্বর্পূণ কাজ রোগীর সম্পর্কিত তথ্যগুলো চিকিৎসক তার কাছ থেকে তুলে রাখা।
অধ্যাপক ডা. এমএ আজিজ বলেন, ‘মেডিকেল সার্টিফিকেট অফ কসেস অফ ডেথ ’ প্রশিক্ষণের মাধ্যমে বাংলাদেশে ১০টি মেডিকেলের চিকিৎসকদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আমাদের ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজের ভাগ্য ভাল বলতে হবে। এত বড় বড় সরকারি হাসপাতাল থাকার পরও আমাদের হাসপাতালের চিকিৎসকদের এ আধুনিক প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করতে পেরেছি। মূলত স্বাস্থ্য অধিদপÍরের সুনজরে ও যোগাযোগ রাখার কারণে আমরা এ ধরণের সরকারি সুযোগ সুবিধা পেয়ে থাকি।
তরুণ চিকিৎসকদের উদ্দেশ্যে তিনি বলেন, দরদী মন নিয়ে চিকিৎসকরা রোগীর সেবা করবেন। ডিজিটাল স্বাস্থ্য সেবার গুরুত্বর্পূণ অংশ হল রোগীর বিষয়ে তথ্য সংগ্রহ করা। যখন চিকিৎসকরা রোগীর বিষয়ে তথ্য জানাতে চাইবে তখন চিকিৎসকদেও প্রতি ধারণাও বদলে যাবে। চিকিৎসকদের তারা আপন ভাববে।চিকিৎসকদের সবচেয়ে গুরুত্বর্পূণ কাজ রোগীর সম্পর্কিত তথ্যগুলো চিকিৎসক তার কাছ থেকে তুলে রাখা।
এ প্রশিক্ষণ কর্মসূচির সূচনা অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ এন্ড হসপিটালের উপ পরিচালক আব্দুল মালেক মৃধা আগামী সপ্তাহে ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ এন্ড হসপিটালে এই প্রশিক্ষণ অনুসারে রোগীর ডেট সার্টিফিটিকের আলোকে মৃত ব্যক্তির মূত্যু সনদ লেখতে হবে।


এ ক্যটাগরির আরো খবর..